আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

শিশুদের জন্য টিকা কবে আসবে, জানালেন ফাউসি

শিশুদের জন্য টিকা কবে আসবে, জানালেন ফাউসি

ছবি: এলএবাংলাটাইমস

শিশুদের জন্য করোনাভাইরাসের টিকা আর কয়েক মাসের মধ্যে আসতে পারে বলে জানিয়েছেন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনী ফাউসি।

তিনি জানান, শিশুদের জন্য টিকাটি নিরাপদ কী না, সেটির ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। আগামী কয়েক মাসের মধ্যে শিশুদের উপর টিকাটির কার্যকারিতা সম্পর্কে জানা যাবে।

সেটি জানতে আগামী গ্রীষ্ম বা বসন্ত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। টিকার কার্যকারিতার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কী না, সেটি নির্ভর করবে।

বর্তমানে ফাইজার ও মডার্নার টিকা স্বাস্থ্যসেবী ও ৬৫ বছরের বেশি বয়েসী বাসিন্দাদের দেওয়া হচ্ছে। সেই সাথে বিভিন্ন অঙ্গরাজ্যে ফুড ওয়ার্কার ও শিক্ষকদের টিকা দেওয়াও শুরু হয়েছে।

তবে টিকাদান কর্মসূচির গতি আশানুরূপ হচ্ছে না৷ ক্রমবর্ধমান মৃতের সংখ্যা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র জুড়ে টিকাদান কার্যক্রমের ব্যাপ্তি বাড়ানো জরুরি হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে সেই লক্ষ্যে কাজ শুরু করেছে বাইডেন প্রশাসন।

জো বাইডেনের কোভিড-১৯ পরিকল্পনা সমন্বয়কারী জেফ জেইন্টস জানান, টিকাদান কার্যক্রমের ব্যপ্তি ১৬ শতাংশ বাড়ানো হচ্ছে।

জো বাইডেন তাঁর প্রেসিডেন্সির প্রথম ১০০ দিনে ১০ কোটি ডোজ টিকা প্রদান করার পরিকল্পনা প্রকাশ করেছেন। সেই সাথে প্রথম ১০০ দিনে মাস্ক ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছেন।

বাইডেন জানিয়েছেন, ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার ও মডার্নার কাছ থেকে আরো অনেক টিকা কিনে নেওয়া হবে।

তবে যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দাকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে কয়েক মাস সময় লেগে যাবে বলে জানান প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেছেন, টিকা ক্রয়ের পর প্রায় ৩০০ মিলিয়ন আমেরিকানকে টিকাদান কর্মসূচির আওতাভূক্ত করতে আগামী গ্রীষ্ম পর্যন্ত সময় লেগে যাবে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত