আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন নির্দেশনা

করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন নির্দেশনা

করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়তে বিশ্বব্যাপী একাধিক টিকাদান শুরু হয়েছে। তবুও এর সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েই চলেছে। এমন অবস্থায় করোনা রোগীদের নিয়ে নতুন নির্দেশনা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নতুন নির্দেশনায় মূলত করোনা আক্রান্তদের চিকিৎসা পদ্ধতি এবং করোনা থেকে সেরে ওঠার পর কি করতে হবে সে বিষয়ে বলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ‘যেসব কোভিডে আক্রান্তদের বাড়িতে থেকেই চিকিৎসা হচ্ছে তাদের সঙ্গে যেন অবশ্যই অক্সিমিটার থাকে। কারণ এটা সঙ্গে থাকলে সময় অন্তর ওই আক্রান্তের শরীরে অক্সিজেনের মাত্রা জানা যাবে। পাশাপাশি, যদি কোনো সময়ে কোনো আক্রান্তের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় তাহলে তা দ্রুত জানা যাবে। প্রয়োজন হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা যাবে।’

নির্দেশনায় বলা হয়েছে, ‘যারা চিকিৎসা করছেন তারা যেন রোগীদের সবসময় সামনের দিকে কিছুটা ঝুঁকিয়ে তাদেরকে বেডে শোয়ান। এতে অক্সিজেন ফ্লো ভালো হয়।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ পরামর্শ দিচ্ছে যে, ‘কম ডোজের অ্যান্টিকাগুলেন্টস ব্যবহার করতে। অর্থাৎ রোগীদের যেন কম মাত্রার অ্যান্টিকাগুলেন্টস দেওয়া হয়। কারন বেশি মাত্রায় অ্যান্টিকাগুলেন্টস দিলে রক্তের ভেসেলে রক্ত জমাট বেধে যাওয়ার সম্ভাবনা কম। বেশি ব্যবহারের ফলে অনেক রোগীর এ থেকে সমস্যা হতে দেখা গিয়েছে।’

মহামারির শুরুর পর থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের তথ্য হালনাগাদ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, রবিবার সকাল নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৩‌১ লাখ ২৩ হাজার ৮৯২ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২২ লাখ ২৯ হাজার ২৩৪ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৭ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ৪৫৩ জন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত