আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা

বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা

বাংলাদেশে এক হাজার কোটি টাকা বিনিয়োগে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করতে চান ভারতের ব্যবসায়ীরা। তারা বলেছেন, ২০২১ সালে প্রায় ২৫ লাখ বাংলাদেশি ভারতে চিকিৎসা বাবদ ব্যয় করেছেন ৫১ কোটি ডলার। তাই তাদের প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল নির্মিত হলে কমবে সেই নির্ভরতা। এ ছাড়া এ দেশের জ্বালানি, বিদ্যুৎ ও শিক্ষা খাতে বিনিয়োগের আগ্রহের কথাও জানিয়েছেন তারা।

শনিবার রাজধানীর বিমসটেক এনার্জি কনক্লেভের প্রথম দিনে সংবাদ সম্মেলনে ভারতের ব্যবসায়ীরা এসব কথা বলেন। ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এ অনুষ্ঠানের আয়োজন করে। সংবাদ সম্মেলনে ভারতের প্রতিষ্ঠান ডিসান হাসপাতাল এবং গুরু কাশি বিশ্ববিদ্যালয় বিনিয়োগের আগ্রহের কথা জানায়।

বিমসটেকের সেক্রেটারি তেনজিন লেকফেল বলেন, পারস্পরিক সহযোগিতা ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। অনুষ্ঠানে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ-ভারত বন্ধুত্ব অনন্য উচ্চতায় পৌঁছেছে। অনুষ্ঠানে আইবিসিসিআই চেয়ারম্যান মাতলুব আহমাদ অংশ নেন।





এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত