আপডেট :

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নারী শ্রমিকদের জীবন যেভাবে চলছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নারী শ্রমিকদের জীবন যেভাবে চলছে

সূর্যের আলো বের হওয়ার আগে ঘুম থেকে উঠে পরিবারের জন্য সকালের নাস্তা তৈরি করে নিজের জন্য টিফিন নিয়ে ব্যাগ হাতে বেরিয়ে যান তারা। দিনশেষে ক্লান্ত শরীরে গাদাগাদি করে বাসে, সিএনজিতে চেপে বাসায় ফেরার সময় ঘরে রেখে যাওয়া পরিবারের ছোট সদস্যদের জন্য নিয়ে যান চিপস, চকলেট, বিস্কুট। অনেকেই আবার দায়িত্বটা একটু বাড়িয়ে পরিবারের জন্য বাজারও করে নিয়ে যান।


চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নারী শ্রমিকদের জীবন এমনভাবেই চলছে। অনেকেই পরিবারের কথা ভেবে নিজেদের পড়াশোনার ইতি টেনে পরিবারের হাল ধরেছেন। অনেকেই স্বামীর অসুস্থতা কিংবা স্বামীর মৃত্যু বা অনুপস্থিতিতে নিজেদের পরিবারকে আগলে রাখছেন। এদের মধ্যে অনেকে ছেলেমেয়েদের পড়াশোনা নিশ্চিত করার জন্য খেটে যাচ্ছেন প্রতিদিন। আবার নিজের বিয়ের টাকা জোগাড় করতেও কাজ করছেন অনেকে।


উপজেলায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড), সা’দ মূসা ইন্ডাস্ট্রিয়াল পার্কসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কাজ করছেন এমন হাজার হাজার নারী। সকাল-সন্ধ্যা উপজেলার সদর, কালাবিবির দীঘি, চৌমুহনী, সেন্টার, বটতলী, সিইউএফএলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ভরে যায় নারী শ্রমিকদের পদচারণায়। বাস, সিএনজি, অটোরিকশা, জিপগাড়িসহ বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে বাড়ি ফেরার বা কর্মস্থলে যাওয়ার দৃশ্য দেখা যায়। বছর দশেক আগেও নারীরা নিজের ঘরের ভেতর থেকে কাঁথা সেলাই করা, টুপি বানানো, জাল তৈরি, বাঁশ আর পিতলের বিভিন্ন সামগ্রী তৈরি করতেন। কিন্তু এখন মেয়েরা কাজের জন্য ছুটছেন শিল্পকারখানায়। বলা বাহুল্য, কাছাকাছি কাজের সুযোগ ও  ভালো আয় এক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করেছে।

হাইলধর ইউনিয়নের মাহবুব নামের এক নির্মাণশ্রমিক বলেন, আমাদের বিয়ে হয়েছে আজ ১৪ বছর। একটা মেয়ে আর দুইটা ছেলে সন্তান রয়েছে। মেয়েটা ৬ষ্ঠ শ্রেণিতে আর বড় ছেলেটা ৪র্থ শ্রেণিতে এবং ছোট ছেলেটা নার্সারিতে পড়ে। বিয়ের সাত বছরের মধ্যে বিভিন্ন অসুস্থতার কারণে আমি কাজকর্ম করতে অক্ষম হয়ে পড়ি। পরে আমার স্ত্রী কেইপিজেডে কাজ করা শুরু করে। সে থেকে আমার স্ত্রীর রোজগার দিয়ে আমাদের পরিবার এবং ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চলে।


তাসলিমা খাতুন নামের ৩৫ বছর বয়সী এক নারীর সঙ্গে কথা হলে তিনি জানান, ২০১২ সালের দিকে আমার স্বামী মারা যান। তখন আমার কোলে আমার দুই মেয়ে আর এক ছেলে ছিল। আমার বাপের বাড়ির লোকজন বলেছিল—ছেলেমেয়েদের তাদের দাদির কাছে রেখে অন্য জায়গায় বিয়ে বসতে। তবে আমি রাজি ছিলাম না। নিজের মধ্যে একটা জেদ কাজ করছিল যে, আমি আমার ছেলেমেয়েরে পড়াশোনা করিয়ে তাদের বাবার দায়িত্ব পালন করব। সেই থেকে আমি কেইপিজেডে কাজ করা শুরু করি। এখন আমার বড় মেয়ে ইন্টারমিডিয়েট ১ম বর্ষে, ছোট মেয়ে দশম শ্রেণিতে আর ছেলেটা ৮ম শ্রেণিতে পড়ে। আমি হাল ছাড়িনি কখনো।

সাদিয়া নামের আরেক নারী শ্রমিক বলেন, ‘আমার বাবার আমরা চার মেয়ে। আমি সবার বড়। আব্বু দালান নির্মাণের কাজ করেন। কিন্তু আব্বুর একার পক্ষে পরিবারের খরচ সামলিয়ে আমাদের পড়াশোনার খরচ চালানো সম্ভব হচ্ছিল না। তাই এসএসসির পর পড়াশোনা ছেড়ে দিয়ে কেইপিজেডে কাজ করা শুরু করছি।’

উপজেলায় অবস্থিত সা’দ মূসা ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র অফিসার এস এম পিন্টুর সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার প্রতিষ্ঠানে প্রায় ২ হাজারের মতো শ্রমিক কাজ করে। তাদের মধ্যে ৫০ শতাংশ নারী শ্রমিক। কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এর সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন নারী শ্রমিকদের সঠিক কর্ম পরিবেশ নিশ্চিত করে কাজ করে। বর্তমানে কেইপিজেডের বিভিন্ন সেক্টরে ২৭ হাজার শ্রমিক কর্মরত আছেন। যার মধ্যে ৮০ শতাংশ নারী শ্রমিক। আগামীতে ১ লাখ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা নিয়ে আমরা এগুচ্ছি। নারীরা সমাজে অবহেলিত ও নিপীড়িত। তাই কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের এই অগ্রাধিকার বজায় থাকবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত