আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

পাকিস্তান-আফগানিস্তানে ৪৮ ঘণ্টার নতুন যুদ্ধবিরতি ঘোষণা

পাকিস্তান-আফগানিস্তানে ৪৮ ঘণ্টার নতুন যুদ্ধবিরতি ঘোষণা

আবারও যুদ্ধবিরতি: পাকিস্তান-আফগানিস্তানে ৪৮ ঘণ্টার চুক্তি

আফগানিস্তানের অনুরোধে পাকিস্তান ও তালেবান সরকার ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আজ বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান তালেবান সরকারের অনুরোধে এবং পারস্পরিক সম্মতিতে দুই দেশ ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

এর আগে কাতার ও ইরানের পরামর্শে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। তবে ২৪ ঘণ্টা যেতে না যেতেই সেই যুদ্ধবিরতি ভেঙে পড়েছিল।


পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এ সময়ে উভয় পক্ষ সমস্যাটির একটি ‘ইতিবাচক ও টেকসই সমাধান’ খুঁজে বের করার লক্ষ্যে গঠনমূলক আলোচনায় অংশ নেবে।

এর আগে পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তালেবানের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোয় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।

সূত্র মতে, এ হামলায় তালেবানের ৪ নম্বর ব্যাটালিয়ন এবং ৬ নম্বর বর্ডার ব্রিগেড ধ্বংস হয়ে গেছে। এতে কয়েক ডজন আফগান ও বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন।

বিমানবিধ্বংসী অস্ত্র নিয়ে কান্দাহার প্রদেশের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন আফগান তালেবান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ১৫ অক্টোবর ২০২৫, স্পিন বোল্ডাক
বিমানবিধ্বংসী অস্ত্র নিয়ে কান্দাহার প্রদেশের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন আফগান তালেবান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ১৫ অক্টোবর ২০২৫, স্পিন বোল্ডাকছবি: এএফপি
পাকিস্তানের দাবি, জঙ্গিরা মহমান্দ জেলার তুর্কমেনজাই সীমান্ত এলাকা দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করে। এই চেষ্টার উদ্দেশ্য ছিল পাকিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ চালানো।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রের দাবি, পাকিস্তানি বাহিনীর সময়োপযোগী ও কঠোর জবাবে এই চক্রান্ত ব্যর্থ হয়ে যায়। ফলে আফগান তালেবান তাদের অভিযান চালিয়ে যেতে চরমপন্থী গোষ্ঠীর ওপর নির্ভর করতে বাধ্য হয়।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রের দাবি, মহমান্দে সীমান্ত পার হয়ে আসা একটি বড় দলকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়া হয়, যেখানে কমপক্ষে ৩০ জন জঙ্গি নিহত হয়েছে।

তবে আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক এলাকায় গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার ভোরে পাকিস্তান হামলা চালায়। এতে ১২ থেকে ১৫ জন নিহত হন।

আফগানিস্তানের ইসলামি আমিরাত সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আজ সকালে জানিয়েছেন, হামলায় ১২ জন নিহত হয়েছেন। এই লড়াই নতুন করে আজ সকালে পাকিস্তান শুরু করেছে। আফগানিস্তান এ হামলার উপযুক্ত জবাব দিয়েছে। নিহত ব্যক্তিরা সবাই আফগানিস্তানের নাগরিক।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত