আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

পিআর নিয়ে টালবাহানা সহ্য করবে না জনগণ: চরমোনাই পীর

পিআর নিয়ে টালবাহানা সহ্য করবে না জনগণ: চরমোনাই পীর

চরমোনাই পীরের হুঁশিয়ারি: পিআর ইস্যুতে কোনো ছাড় নয়

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, পিআর পদ্ধতির নির্বাচন এখন গণদাবিতে পরিণত হয়েছে।

জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। পিআর নিয়ে কোনো প্রকার টালবাহানা দেশের মানুষ বরদাশত করবে না।
আজ শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার আয়োজনে শহরের বাসস্ট্যান্ড এলাকায় গণসমাবেশে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন সম্পন্ন করে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে। জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, রাজনীতি হলো পবিত্র জায়গা, সব নীতির সেরা নীতি হলো রাজনীতি। এই রাজনীতিতে গুন্ডা-বদমাশের কোনো স্থান হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি রাষ্ট্র কায়েম করতে চায়, যেখানে সব দল ও মতের মানুষ নিরাপদ। ইসলামী রাষ্ট্র কায়েম হলে সন্ত্রাস হবে না, চুরি থাকবে না, দুর্নীতি হবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না। মানুষ না খেয়ে ঘুমাতে যাবে না, ঘরের দরজা খোলা রেখে মানুষ ঘুমাবে। কিন্তু কেন চোর, ডাকাত ঘরে প্রবেশের সাহস পাবে না। নারীরা রাতের অন্ধকারে একা হেঁটে গেলেও চোখ তুলে তাঁদের দিকে তাকানোর কেউ সাহস পাবে না।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ।

সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক সম্পাদক মকবুল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সহসভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারি মাওলানা ইয়াসিন খান, চাঁদপুর সদর উপজেলা সভাপতি বেলাল হোসাইন প্রমুখ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত