আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বলিউড অভিনেত্রীর গর্ভপাতের পর কঠিন অভিজ্ঞতার বর্ণনা

বলিউড অভিনেত্রীর গর্ভপাতের পর কঠিন অভিজ্ঞতার বর্ণনা

বলিউডের সাহসী ও স্পষ্টভাষী অভিনেত্রীদের একজন কুবরা সাইত। সম্প্রতি জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত গর্ভপাতের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। ‘সন অব সরদার ২’ অভিনেত্রী জানিয়েছেন, সেই সময় তিনি মানসিকভাবে কতটা দ্বিধায় ভুগেছিলেন, আর কীভাবে ধীরে ধীরে নিজের সিদ্ধান্তকে গ্রহণ করতে শিখেছেন।


‘সেক্রেড গেমস’-এর কুকু থেকে আত্মবিশ্বাসী নারী
২০১৮ সালে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘সেক্রেড গেমস’-এ ‘কুকু’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে আলোচনায় আসেন কুবরা। এরপর ‘ফর্জি’, ‘দ্য ট্রায়াল’, ‘ওকালত ফ্রম হোম’-এর মতো প্রকল্পে কাজ করেছেন তিনি। সম্প্রতি ‘সন অব সরদার ২’-এ আজয় দেবগন, ম্রুণাল ঠাকুর ও রবি কৃষাণের সঙ্গে পর্দায় দেখা গেছে তাঁকে। পরের ছবি ‘হ্যাঁ, জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-তে অভিনয় করবেন বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে, ম্রুণাল ঠাকুর ও মানীশ পলের সঙ্গে।


‘সেই সময়টা মানসিকভাবে খুব কঠিন ছিল’
ভাইরাল ভায়ানির ইউটিউব চ্যানেলের সঙ্গে এক আলাপে প্রথমবারের মতো গর্ভপাতের কথা প্রকাশ করেন কুবরা। তিনি বলেন, ‘ঘটনাটা অনেক বছর আগের, এই সময়ের মধ্যে আমি ভেবেছি, কেঁদেছি, আবার ধীরে ধীরে নিজেকে সুস্থ করেছি। কিন্তু এমন মুহূর্তে যখন আপনি এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তখন এক ভয়াবহ দ্বন্দ্ব তৈরি হয়—একদিকে নিজের বিশ্বাস ও দায়িত্ববোধ, অন্যদিকে সমাজের চোখ। আপনি জানেন, কী ঠিক, কী ভুল—তবু মনে হয়, আপনি মাঝপথে দাঁড়িয়ে আছেন।’


কুবরা সাইত। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সেই সময়ের অভিজ্ঞতা ভাগাভাগি করে তিনি আরও বলেন, ‘সেই সময় আমি জানতাম না, যা করছি তা ঠিক কি না। কিন্তু আজ আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। কারণ আমি জানি, যদি কখনো কোনো ভুলও করে থাকি, ঈশ্বর তা দেখেছেন, আর তার জবাব আমাকেই দিতে হবে পরকালে।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত