আপডেট :

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

কৃষ্ণাঙ্গ শিশুর ছবি নিয়ে বিতর্কে লং বিচের শিক্ষক বরখাস্ত

কৃষ্ণাঙ্গ শিশুর ছবি নিয়ে বিতর্কে লং বিচের শিক্ষক বরখাস্ত

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লং বিচ ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্ট এক শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। অভিযোগ, ওই শিক্ষক একটি কৃষ্ণাঙ্গ শিশুর গোড়ালিতে ইলেকট্রনিক ব্রেসলেট পরা ছবি শেয়ার করেছেন, যেটি শিশুদের খেলনার প্যাকেজের মতো করে উপস্থাপন করা হয়েছিল।

স্থানীয় সংবাদমাধ্যম লং বিচ পোস্ট জানিয়েছে, মে মাসে শিক্ষকদের ইউনিয়নের বার্গেইনিং টিমের গ্রুপ চ্যাটে ওই ছবি শেয়ার করা হয়। ছবির সঙ্গে লেখা ছিল— “আমাদের দৌড়বিদদের (runners) জন্য এটা দরকার!”।

শিক্ষকরা বলেন, এখানে “runners” শব্দটি ব্যবহার করা হয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অবমাননাকর অর্থে, যারা কখনো কখনো ক্লাস বা স্কুল এলাকা ছেড়ে চলে যায়।

এই ঘটনার তীব্র সমালোচনা করে স্টেট সিনেটর লেনা গনজালেজ (ডেমোক্র্যাট–লং বিচ) এক বিবৃতিতে বলেন, পোস্টটি ছিল “বর্ণবাদী” এবং “ভয়ঙ্কর”, এবং স্কুল ডিস্ট্রিক্টকে বিষয়টি গভীরভাবে তদন্ত করার আহ্বান জানান।

শিক্ষক ইউনিয়ন নিজস্ব তদন্ত শুরু করলেও স্কুল কর্তৃপক্ষ প্রথমে বলেছিল, বিষয়টি তাদের এখতিয়ারের বাইরে। তবে বৃহস্পতিবার স্থানীয় টিভি চ্যানেল KTLA–কে দেওয়া বিবৃতিতে স্কুল ডিস্ট্রিক্ট জানায়, তারা এখন আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে।

বিবৃতিতে বলা হয়, “লং বিচ ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্ট কোনো ধরনের অসম্মানজনক, বৈষম্যমূলক বা ক্ষতিকর আচরণকে সমর্থন করে না। আমরা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে নিয়ে নীতিমালা অনুসারে ব্যবস্থা নেই। কর্মীসংক্রান্ত বিষয় গোপনীয় হওয়ায় আমরা ব্যক্তিগত ঘটনার বিস্তারিত বলতে পারছি না।”

ওই শিক্ষক লং বিচের ম্যাকআর্থার এলিমেন্টারি স্কুলে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার তাকে প্রশাসনিক ছুটিতে (administrative leave) পাঠানো হয়েছে।

তবে শিক্ষক দাবি করেছেন, তার ফোন হ্যাক হয়েছিল এবং তিনিই ছবিটি পাঠাননি।

স্কুল কর্তৃপক্ষ আবারও জানিয়েছে, কর্মীসংক্রান্ত বিষয়গুলো গোপনীয়, তাই ব্যক্তিগত মামলার বিস্তারিত জানানো সম্ভব নয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত