আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

দেড় মাস পর আবার খুলছে সুপ্রিম কোর্ট

দেড় মাস পর আবার খুলছে সুপ্রিম কোর্ট

দেড় মাসের অবকাশের পর আগামীকাল রোববার খুলছে সুপ্রিম কোর্ট। গত ৫ সেপ্টেম্বর অবকাশকালীন ছুটিতে যায় সুপ্রিম কোর্ট। এ সময় জরুরি বিষয়ে শুনানির জন্য হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে ও আপিল বিভাগের চেম্বার আদালতে বিচারকাজ চলমান ছিল।

অবকাশকালীন ছুটি শেষে রোববার রীতি অনুযায়ী সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে অনুষ্ঠিত হবে আইনজীবী ও বিচারপতিদের মিলনমেলা।

বিচারপতি ও আইনজীবীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করবেন। এ উপলক্ষ্যে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনকে সাজানো হয়েছে।

সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্ট মূল ভবন সংলগ্ন বাগানে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে চা চক্র ও সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। এদিন দুপুর ২টা থেকে শুরু হবে বিচারিক কার্যক্রম।

৬৬টি বেঞ্চ পুনর্গঠন
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৬৬টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর মধ্যে ৩৫টি দ্বৈত ও ৩১টি একক বেঞ্চ রয়েছে। একইসঙ্গে আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য দুটি বেঞ্চ গঠন করা হয়েছে।

রোববার থেকে এসব বেঞ্চে বিচারকাজ শুরু হবে। শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

সবার নজর তত্ত্বাবধায়ক সরকারের দিকে
অবকাশের পর এবার সবার নজর থাকবে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর মামলার দিকে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগে আগামী মঙ্গলবার এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানির পর এ বিষয়ে আপিল শুনানির আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত।

এই মামলার নিষ্পত্তির পর সংজ্ঞায়িত হতে পারে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারও। তবে সবকিছু ছাপিয়ে এ মামলায় আপিল বিভাগ কী রায় দেন তার ওপর নজর থাকবে সবার।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত