আপডেট :

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

বিমানবন্দর দ্রুত চালুর প্রতিশ্রুতি দিলেন উপদেষ্টা

বিমানবন্দর দ্রুত চালুর প্রতিশ্রুতি দিলেন উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরে আজ দুপুরে আগুন লাগার পরপরই উড়োজাহাজ ওঠানামা বন্ধ হয়ে যায়

কার্গো ভিলেজের আগুন নিভিয়ে যত দ্রুত সম্ভব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চালু করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

উপদেষ্টা বলেন, ‘আমরা যত দ্রুত পারি বিমানবন্দর (এয়ারপোর্ট) চালু করব। কারণ, আপনারা জানেন, এয়ারপোর্টে এই মুহূর্তে বিমান ওঠানামা বন্ধ আছে। আমরা চেষ্টা করছি যে যত দ্রুত পারি, আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করব।’

আজ শনিবার সন্ধ্যার পর অগ্নিকাণ্ডস্থল বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট।

আগুন লাগার পরপরই দেশের প্রধান এই বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ হয়ে যায়। বিভিন্ন ফ্লাইট পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে।

আগুন ‘নিয়ন্ত্রণে’ এলেও তা পুরোপুরি নেভেনি জানিয়ে শেখ বশির উদ্দিন বলেন, ‘এখনো যথেষ্ট পরিমাণ আগুন রয়েছে। আমি ব্যক্তিগতভাবে এটা দেখছি। আগুন নেভাতে গিয়ে কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

এখন বিমানবন্দর চালু করাটাই অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা পুনরায় যত দ্রুত সম্ভব, এয়ারপোর্টকে চালু করব। কারণ, আপনারা জানেন, এয়ারপোর্টের ফ্লাইট এই মুহূর্তে বন্ধ আছে। আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে অপারেশনকে কত দ্রুত আমরা চালু করতে পারি। বিমানবন্দরের চলমান কার্যক্রমকে কীভাবে আমরা চলমান রাখব, সে ব্যাপারে পদ্ধতিগতভাবে সবাই এখনই বসছি, বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব।’

আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগলেও রপ্তানি কার্গো কমপ্লেক্স নিরাপদ রয়েছে বলে জানান উপদেষ্টা।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্তের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘যখন ইনভেস্টিগেশন করব, আপনাদের তথ্য আমলে নেব। আমাদের কাছে জরুরি হচ্ছে এয়ারপোর্ট চালু করা। এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায়, চালু করা। ক্ষতি নিরূপণ করা এবং সর্বোচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে তদন্ত করা।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত