আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট

ছবি: এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক সৌভাগ্যবান লটারি ক্রেতা এখন অঙ্গরাজ্যের নতুন কোটিপতি! শনিবার রাতে সুপারলোট্টো প্লাস (SuperLotto Plus) ড্রয়ে ঘোষিত নম্বরগুলো মিলিয়ে তিনি জিতে নিয়েছেন ৫ কোটি (৫০ মিলিয়ন) ডলারের জ্যাকপট পুরস্কার।

ক্যালিফোর্নিয়া লটারির তথ্য অনুযায়ী, বিজয়ী নম্বরগুলো ছিল — ৩, ১৩, ২৭, ৩২, ৩৯ এবং মেগা নম্বর ছিল ৪।

সব নম্বর মেলানো একমাত্র টিকিটটি বিক্রি হয়েছিল Village Spirit Shoppe, ঠিকানা: 4601 Lakeview Canyon Road, Westlake Village।

এ ছাড়া দ্বিতীয় স্থানে থাকা দুইজন বিজেতা পাঁচটি মূল নম্বর মেলাতে সক্ষম হলেও মেগা নম্বরটি মেলাতে পারেননি। প্রত্যেকে পেয়েছেন ২০,৯৩৮ ডলার করে পুরস্কার। এই দুটি টিকিট বিক্রি হয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার Chula Vista এবং Nipton শহরে।

লটারি কর্মকর্তারা জানান, শনিবারের ড্রয়ে মোট ১১৭,৩৪৫টি টিকিট পুরস্কার পেয়েছে। ছোট পুরস্কারের পরিমাণ ১ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১,৬১০ ডলার পর্যন্ত ছিল।

পরবর্তী সুপারলোট্টো প্লাস ড্র অনুষ্ঠিত হবে বুধবার, ১৫ অক্টোবর, যেখানে প্রধান পুরস্কারের পরিমাণ নেমে এসেছে ৭ মিলিয়ন ডলারে 

এই লটারিতে সর্বোচ্চ পুরস্কার জেতার সম্ভাবনা প্রায় ৪১.৪ মিলিয়নে ১। প্রতিটি টিকিটের দাম মাত্র ১ ডলার, এবং ড্রয়ের দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত টিকিট কেনা যায়। ড্র অনুষ্ঠিত হয় প্রতি বুধবার ও শনিবার রাত ৮টায়।

উল্লেখ্য, প্রতিটি সুপারলোট্টো প্লাস টিকিট বিক্রির মাধ্যমে প্রায় ৪০ সেন্ট অর্থ ক্যালিফোর্নিয়ার সরকারি স্কুলগুলোর শিক্ষাখাতে ব্যয় করা হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত