আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অবমাননাকর আচরণ ট্রাম্পের, সতর্ক করেন বিচারক

অবমাননাকর আচরণ ট্রাম্পের, সতর্ক করেন বিচারক

ছবিঃ এলএবাংলাটাইমস

যৌন সম্পর্কের বিষয়টি ধামাচাপা দিতে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়া-সংক্রান্ত ফৌজদারি মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার চলছে। গতকাল মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটন আদালতে এই মামলার শুনানিতে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও স্টর্মি ড্যানিয়েলস। শুনানি চলাকালে স্টর্মি ড্যানিয়েলসের প্রতি ট্রাম্প অবমাননাকর আচরণ করায় সতর্ক করেছেন বিচারক।

গতকাল শুনানির বিরতির সময় ট্রাম্পের আইনজীবী টড ব্লানচেকে বিচারক হুয়ান মারচান বলেন, ‘আমি বুঝতে পারছি, এই মুহূর্তে আপনার মক্কেল (ট্রাম্প) বিচলিত। কিন্তু তিনি (স্টর্মি ড্যানিয়েলসকে) অভিশাপ দিয়ে কথা বলছেন। এটা আমিও শুনেছি। তিনি বারবার মাথা নাড়াচ্ছিলেন। এটা অবমাননাকর। এটা সাক্ষীকে বাধা দেওয়ার শামিল। আপনি তাঁর সঙ্গে কথা বলুন। এটা আমি মেনে নেব না।’

বিচারক হুয়ান মারচান এ সময় ট্রাম্পের আইনজীবীকে আরও বলেন, আদালতে বসেই বিষয়টি খেয়াল করেছেন তিনি। কিন্তু সেখানে বিষয়টি তুলে ট্রাম্পকে বিব্রত করতে চাননি। এই কারণে তিনি তাঁকে (ট্রাম্পের আইনজীবী টড ব্লানচে) বিষয়টি জানিয়ে রাখলেন। বিচারক ট্রাম্পের আইনজীবীকে বলেন, তিনি যেন বিষয়টি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করেন। কথা বলবেন বলে জানান ব্লানচে।

মামলায় স্টর্মি ড্যানিয়েলস অভিযোগ করেছেন, ২০০৬ সালে নেভাদা অঙ্গরাজ্যে একটি হোটেলে ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক হয়। সেই ঘটনা যাতে কাউকে না বলেন, এ জন্য ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে এর ১০ বছর পর ২০১৬ সালে তাঁকে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার দেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন ট্রাম্প।

অবশ্য ডোনাল্ড ট্রাম্প স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক ও ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রথম কোনো প্রেসিডেন্ট, যাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচার চলছে।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত