আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

বৈদেশিক দেনা পরিশোধ এবং নির্ধারিত সময়ের পর ব্যাংকের ধার করা ডলার ফেরত দেওয়ার ফলে রিজার্ভ আবার কমে যাচ্ছে

বৈদেশিক দেনা পরিশোধ এবং নির্ধারিত সময়ের পর ব্যাংকের ধার করা ডলার ফেরত দেওয়ার ফলে রিজার্ভ আবার কমে যাচ্ছে

বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার ধার করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো হচ্ছে। বৈদেশিক দেনা পরিশোধ এবং নির্ধারিত সময়ের পর ব্যাংকের ধার করা ডলার ফেরত দেওয়ার ফলে রিজার্ভ আবার কমে যাচ্ছে। এ নিয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বেশ ওঠানামা চলছে। এতে রিজার্ভে অস্থিরতা বাড়ছে।

 

রিজার্ভ ধারণে আইএমএফের লক্ষ্যমাত্রা পূরণ করতে কেন্দ্রীয় ব্যাংক ডলার ধার করে তা বাড়াচ্ছে। কিন্তু দেনা পরিশোধের চাপে রিজার্ভ ধরে রাখতে পারছে না। ফলে রিজার্ভ আইএমএফের লক্ষ্যমাত্রার নিচে নেমে গেছে। গত মার্চ পর্যন্ত ১ হাজার ৯২৬ কোটি ডলার রিজার্ভ রাখার লক্ষ্যমাত্রা দিয়েছিল আইএমএফ। তাদের প্রকৃত হিসাবে ওই পরিমাণে রিজার্ভ নেই।

গত ২৯ ফেব্রুয়ারি দেশের রিজার্ভ ছিল ২ হাজার ৫৭ কোটি ডলার। ৬ মার্চ পর্যন্ত তা আরও বেড়ে ২ হাজার ১১৭ কোটি ডলারে ওঠে। মূলত এশিয়ার ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা পরিশোধের জন্য রিজার্ভ বাড়ানো হচ্ছিল। ৭ মার্চ আকুর দেনা বাবদ ১২৯ কোটি ডলার পরিশাধের বার্তা প্রদান করে। রিজার্ভ সমন্বয়ের পর ১১ মার্চ তা আবার কমে ১ হাজার ৯৯৮ কোটি ডলারে নেমে যায়। এরপর থেকে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার ধার করায় রিজার্ভ আবার বাড়তে শুরু করে। ১৪ মার্চ রিজার্ভ বেড়ে আবার ২০০০ কোটি ডলার অতিক্রম করে। ১৮ মার্চ আরও বেড়ে তা ২ হাজার ১০ কোটি ডলারে দাঁড়ায়। ব্যাংক থেকে ধার করা ডলার পরিশোধ করার পর রিজার্ভ আবার কমে ১ হাজার ৯৯৯ কোটি ডলারে নেমে যায়। জ্বালানি উপকরণ আমদানির দেনা পরিশোধ করার পর রিজার্ভ আবার ২৮ মার্চ ১ হাজার ৯৪৫ কোটি ডলারে নেমে যায়। সর্বশেষ ৪ এপ্রিল রিজার্ভ গত এক সপ্তাহের ব্যবধানে আবার ৫১ কোটি ডলার বেড়েছে। একই দিনে রিজার্ভ বেড়ে দাঁড়ায় ১ হাজার ৯৯৬ কোটি ডলার।

একই সময়ে গ্রস রিজার্ভও বেড়ে আবার ২৫ বিলিয়ন ডলারে ওঠেছে। গত সপ্তাহে তা ২৪ বিলিয়ন ডলারে নেমে গিয়েছিল। বাণিজ্যিক ব্যাংক থেকে সোয়াপ উপকরণের আওতায় কেন্দ্রীয় ব্যাংক ডলার ধার করা শুরুর পর থেকে রিজার্ভ বেশ ওঠানামা হচ্ছে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে সোয়াপ পদ্ধতিতে ডলার ধার করা শুরু করে। ব্যাংক থেকে ডলার ধার করলে রিজার্ভ বাড়ছে। কোনো বড় দেনা পরিশোধ বা ব্যাংক থেকে ধার করা ডলার ফেরত দিলে রিজার্ভ আবার কমে যাচ্ছে। এতে রিজার্ভে অস্থিরতা বাড়ছে।

এদিকে ব্যাংক থেকে ডলার ধার করার বিপরীতে ব্যাংকগুলোতে সমহারে টাকা ধার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ব্যাংকগুলোর তারল্য সংকটের সাময়িক উপশম হচ্ছে। কিন্তু ব্যাংকের প্রয়োজনে বৈদেশিক দেনা শোধ করতে নির্ধারিত সময়ের পর ডলার কেন্দ্রীয় ব্যাংক থেকে ফেরত নিলে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া টাকাও ফেরত দিতে হয়। তখন ব্যাংকগুলো আবার তারল্য সংকটে পড়ে। এতে ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতিতেও অস্থিরতা চলছে। ব্যাংকে তারল্য আগে বাড়ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে তা কমে যাচ্ছে। গত জুন থেকে জানুয়ারি পর্যন্ত তারল্য কমেছে ১৫ হাজার কোটি টাকা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত