আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কাউনিয়া উপজেলায় আনোয়ারুল ইসলাম মায়া এবং পীরগাছায় আব্দুল্লাহ আল মিলন নির্বাচিত

কাউনিয়া উপজেলায় আনোয়ারুল ইসলাম মায়া এবং পীরগাছায় আব্দুল্লাহ আল মিলন নির্বাচিত

পীরগাছা উপজেলায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মিলন

প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রংপুরের কাউনিয়া ও পীরগাছায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। কাউনিয়া উপজেলায় পুনরায় নির্বাচিত হয়েছেন আনোয়ারুল ইসলাম মায়া এবং পীরগাছায় নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মিলন।


আজ বুধবার (৮ মে) রাত সাড়ে ১০টায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন রংপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আব্দুলাহ আল মোতাহসিন।


বেসরকারি ফলাফল অনুযায়ী কাউনিয়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া ৬০ হাজার ৭৮৩ ভোটে পুনরায় বে সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক ৪৮ হাজার ৬১৬ ভোট পেয়েছেন।

পীরগাছা উপজেলায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মিলন। তিনি ভোট পেয়েছেন ৩২ হাজার ৬১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ পেয়েছেন ৩১ হাজার ৫০৯ ভোট।

রংপুরের এই দুই উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু করতে ভোটের মাঠে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবিকে টহল দিতে দেখা গেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রংপুরের জেলা প্রশাসক মো. মোবাশ্বের হাসান জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।দুই উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত