আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

বুর্জ খলিফায় ট্রেলার, দুবাইতেও ‘পাঠান’ উত্তেজনা চরমে!

বুর্জ খলিফায় ট্রেলার, দুবাইতেও ‘পাঠান’ উত্তেজনা চরমে!

ভারতে তো বটে, বিশ্বের বিভিন্ন দেশেও শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’ ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। ভক্তরা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষায় ছবিটি দেখার জন্য। দূরের মার্কিন মুলুক হোক কিংবা মধ্যপ্রাচ্য, সবখানেই সিনে আড্ডার মূল প্রসঙ্গ ‘পাঠান’।

মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত শহর দুবাইতে শাহরুখ খানের জনপ্রিয়তা কেমন, তা নতুন করে বলার প্রয়োজন নেই। তবে সেই জনপ্রিয়তার খণ্ডচিত্র দেখা গেলো শনিবার (১৪ জানুয়ারি) রাতে। বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় দেখানো হয়েছে ‘পাঠান’ ট্রেলার। চমকপ্রদ সেই মূহূর্তের সাক্ষী হয়েছেন হাজার হাজার মানুষ।

বলিউড বাদশাহ নিজেও উপস্থিত ছিলেন ওই আয়োজনে। ছবির গান ‘ঝুমে জো পাঠান’র তালে কিছু স্টেপও দিয়েছেন। সেই সঙ্গে হাত মেলে নিজের সেই আইকনিক ভঙ্গিমাও করেছেন এসআরকে। তাকে এবং বুর্জ খলিফায় ট্রেলার দেখে উপস্থিত দর্শকের মাঝে উচ্ছ্বাস ছিলো তুঙ্গে। এ সময় শাহরুখ ‘পাঠান’র একটি সংলাপ আওড়ে বলেছেন, ‘সিটবেল্ট বেঁধে নিন। কারণ মৌসুম খারাপ হয়ে ঝড় আসছে!’ জানা গেছে, শাহরুখ খান মূলত দুবাই গিয়েছিলেন ‘ইন্টারন্যাশনাল লিগ টি২০’র উদ্বোধনে। সেই সঙ্গে নিজের সিনেমার প্রচারণাও সেরে এসেছেন।

‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমাটি। এর মাধ্যমে দীর্ঘ চার বছর পর বড় পর্দায় নিজের সিনেমা নিয়ে ফিরছেন শাহরুখ খান।

সূত্র: হিন্দুস্তান টাইমস



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত