আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

হাঁটতে হাঁটতে পেলেন হীরা

হাঁটতে হাঁটতে পেলেন হীরা

ছবি: এলএবাংলাটাইমস

বান্ধবীকে নিয়ে পার্কে ঢুকেছিলেন জেরি ইভানস। দুজনই হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে কাচের টুকরার মতো কিছু একটা চোখ পড়ে তাঁর। এরপর কী যেন ভেবে সেটি হাতে তুলে নেন, গল্প করতে করতে অনেকটা আনমনে সেটা পকেটে ভরে ফেলেন। পরে জানা গেল, ওটা আসলে অতি মূল্যবান হীরা!

যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের পার্ক, ঐতিহ্য ও পর্যটন বিভাগ জানায়, মারফ্রিসবোরোর শহরের ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্কে খুঁজে পাওয়া ওই হীরাটি ৪ দশমিক ৮৭ ক্যারেটের। তিন বছরের মধ্যে পাওয়া সবচেয়ে বড় হীরা এটি।

ইভানস বলেন, পার্কে ঢোকার ১০ মিনিটের মধ্যে এটি তাঁর নজরে পড়ে। যে পথে হাঁটছিলেন, কয়েক ফুট দূরে ছিল এটি। তিনি বলেন, ‘ভেবেছিলাম এটা কাচের টুকরা; অত্যন্ত স্বচ্ছ ছিল।’ সেই স্বচ্ছতায় মুগ্ধ হয়েছিলেন ইভানস। ভেবেছিলেন, এটা কাচ না হয়ে যদি অন্য কিছু হতো!

ইভানস সেই টুকরাটি বাড়িতে নিয়ে যান। এরপর টুকরাটি আসলে কিসের, তা নিশ্চিত হওয়ার জন্য সেটি জেমোলজিক্যাল ইনস্টিটিউট অব আমেরিকাতে পাঠান। কয়েক সপ্তাহ পর ওই ইনস্টিটিউট থেকে তাঁকে জানানো হয়, ছোট্ট এই টুকরাটি হীরা! ইভানস বলেন, ‘যখন ফোন করে আমাকে বলা হলো, এটা সত্যিকারের হীরা, খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম!’ তিনি হীরাটির নাম দিয়েছেন ‘ইভানস ডায়মন্ড’। জেলিবিনের আকারের হীরাটি দেখতে পিরামিডের মতো।

পরে ছেলের উৎসাহে ইভানস চলে যান ওই পার্কে কর্তৃপক্ষের কাছে। তাদের জানিয়ে দেন, পার্কে ঘুরতে গিয়ে তিনি হীরা পেয়েছেন।

ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্কের সহকারী তত্ত্বাবধায়ক ওয়েমন কক্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমি খুবই আনন্দিত যে ইভানস তাঁর ঐতিহাসিক হীরাটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত করতে পার্কে এনেছিলেন। আমি অনেক মানুষের কাছে অনেক ই–মেইল পাই, যাঁরা তাদের খুঁজে পাওয়া বস্তুগুলো শনাক্ত করার অনুরোধ করেন। ইভানসকেই প্রথম পেলাম, যিনি জেমোলজিক্যাল ইনস্টিটিউটে পাঠিয়ে শনাক্ত করার পর আমার কাছে এলেন।’

কক্স বলেন, ‘ইভানসের পাওয়া হীরাটি দর্শনীয়। এটি উজ্জ্বল সাদা রঙের স্ফটিক। অতীতে আমার দেখা এমন অনেক বড় হীরার কথা মনে পড়ে গেল।’

দ্য স্টেট পার্ক বিভাগ জানায়, ২০২০ সালে ৯ দশমিক শূন্য ৭ ক্যারেটের একটি বাদামি হীরা পাওয়া গিয়েছিল। এরপর ইভানসের পাওয়া হীরাটিই সবচেয়ে বড়। ২০২৩ সালে ওই পার্ক থেকে পাওয়া ৭৯৮টি হীরার নিবন্ধন হয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত