আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

২ দিনের ব্যবধানে দিনাজপুরে অর্ধেকে নেমেছে সব ধরনের সবজির দাম

২ দিনের ব্যবধানে দিনাজপুরে অর্ধেকে নেমেছে সব ধরনের সবজির দাম

২দিনের ব্যবধানে দিনাজপুরের ফুলবাড়ীতে অর্ধেকে নেমেছে সব ধরনের সবজির দাম। ফলন ভালো হওয়াসহ হাটবাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে এসেছে বলে দাবি স্থানীয় পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের। রমজানে সব ধরনের সবজির দাম কমে আসায় ক্রেতা সাধারণদের মধ্যে স্বস্তি ফিরেছে।


বুধবার (২০ মার্চ) সকালে ফুলবাড়ী পৌর সবজি বাজার ঘুরে দেখা যায়, গত দুইদিন আগে যে বেগুনের দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা কেজি, বর্তমান সেই বেগুন বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা কেজিতে, ৬০ টাকার পটল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি, ৬৫ টাকার শিম বিক্রি হচ্ছে ৩৫ টাকায়, ৫৫ টাকার খিরা বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি, ৪০ টাকার টমেটো বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়, আলু বিক্রি হচ্ছে ২৬ থেকে ২৮ টাকা কেজি দরে, পেঁপে ২০ টাকা, করলা ৭০ থেকে ৭৫ টাকা, ৩৫ টাকার গাজর বিক্রি হচ্ছে ২০ টাকায়, ৫০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি, আদা ১৫০ টাকা কেজি, ১৫০ টাকার রসুন বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায় ও ৭৫ টাকার পেঁয়াজ কমে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে।


পৌর বাজারে সবজি কিনতে আসা আমিনুল ইসলাম বলেন, প্রতিবছর রমজানে সবজির দাম অনেক বেশি থাকে। এ বছর সব সবজির দাম কমে গেছে। এতে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সাধারণ ক্রেতাদের অনেক স্বস্তি এসেছে। 

পৌর বাজারের সবজি ব্যবসায়ী হারুন উর রশীদ বলেন, পাইকারি বাজারে সব ধরনের সবজির দাম কমে আসায় খুচরা বাজারেও কমে এসেছে। এতে বেচাবিক্রিও বেড়েছে। 


পাইকারি ব্যবসায়ী হিমির চন্দ্র বলেন, গত দুইদিন ধরে পাইকারী বাজারে পর্যাপ্ত পরিমাণে সব ধরণের সবজি বাজারে ওঠার পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আমদানি করা সবজিতে বাজার ভরপুর হওয়ায় সব ধারণের সবজির দাম কমে এসেছে।

উপজেলার শিবনগর ইউনিয়নের বুজরুক সমশেরনগর গ্রামের বেগুন চাষি জাহাঙ্গীর আলম বলেন, এ বছর বেগুনের ফলন ভালো হয়েছে। প্রথম দফায় খেতের বেগুন ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে বিক্রি হলেও এখন ৭ থেকে ৮ টাকা কেজিতে পাইকারি বিক্রি করতে হয়েছে। তবে এতেও কোনো লোকসান হয়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, উপজেলায় বিভিন্ন খাদ্যপণ্যে পাশাপাশি সবজি চাষে কৃষকদের সার্বিক সহযোগিতাসহ পরামর্শ দেওয়া হচ্ছে। এতে উপজেলায় সবজি উৎপাদন যেমন বেড়েছে, তেমনি কৃষকরাও লাভবান হচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বলেন, কেউ যেন অহেতুক খাদ্যপণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংসহ নজরদারি করা হচ্ছে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত