আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

সর্বশেষ অবস্থান কী মহাশক্তিশালী ঘূর্ণিঝড় এরিনের?

সর্বশেষ অবস্থান কী মহাশক্তিশালী ঘূর্ণিঝড় এরিনের?

ভয়ংকর শক্তি নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কাছাকাছি পৌঁছেছে হারিকেন এরিন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, এটি ক্যাটাগরি ৫ শক্তিতে রূপ নিয়েছে, বাতাসের গতি ঘণ্টায় ২৫৫ কিলোমিটার ছাড়িয়েছে।

 

বার্তা সংস্থা এএফপি জানায়, বর্তমানে ঝড়টি উত্তর লিউয়ার্ড দ্বীপের কাছে, অ্যাঙ্গুইলার উত্তর-পশ্চিমে প্রায় ২১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

 

বার্তা সংস্থাটি বলছে, এ ঝড়ের কারণে সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সেন্ট মার্টিন, সেন্ট বার্থেলেমি, সিন্ট মার্টেন এবং তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জে ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা জারি হয়েছে। ঝড়ে সর্বোচ্চ ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করছে।

ধারণা করা হচ্ছে, হারিকেন এরিন সরাসরি স্থলভাগে আঘাত হানবে না । তবে প্রবল ঢেউ, বিপজ্জনক স্রোত এবং উপকূল ক্ষয়ের আশঙ্কা রয়েছে। এর প্রভাবে পুয়ের্তো রিকো, ভার্জিন দ্বীপপুঞ্জ, তুর্কস ও কাইকোস, পরবর্তীতে বাহামা, বারমুডা এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে জলোচ্ছ্বাস হতে পারে। বিশেষ করে উত্তর ক্যারোলিনার উপকূলে বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা জারি রয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত