আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

লুকানো অর্কিডের সন্ধান

লুকানো অর্কিডের সন্ধান

পৃথিবীতে অসংখ্য ফুল আছে; কিন্তু একেবারেই আলাদা এক বিস্ময় লুকিয়ে আছে অস্ট্রেলিয়ার বুকে। এর নাম পশ্চিম অস্ট্রেলিয়ার আন্ডারগ্রাউন্ড অর্কিড বা রাইজেন্থেলা গার্ডনেরি। এটাই বিশ্বের একমাত্র ফুল, যা পুরো জীবনটাই কাটায় মাটির নিচে। পাতাহীন, শিকড়হীন এই গাছ ভূগর্ভেই জন্মায়, বেঁচে থাকে এবং এক সময় উঁকি দেয় রঙিন ফুল নিয়ে। যেন অন্ধকারের ভেতর থেকে আলো হয়ে ওঠা এক দারুণ, রহস্যময় ও বিরল বিস্ময়।

শৈশবে বইয়ের পাতায় অর্কিডটির ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন উদ্ভিদবিজ্ঞানী কিংসলে ডিকসন। তাঁর কাছে এটি ছিল স্বপ্নের ফুল। বহু বছর পর এক অভিযানে হঠাৎ মাটির নিচ থেকে অর্কিডটির লালচে ফুলের দেখা পেয়ে তিনি বিস্মিত হয়েছিলেন। সেই মুগ্ধতায় ডুবে এখন তিনি এই অসাধারণ অর্কিডটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য লড়ছেন।


অর্কিডটির বেঁচে থাকে এক ত্রিমুখী সম্পর্কে। যাতে প্রয়োজন হয় একটি বিশেষ উদ্ভিদের ঝোপ, একটি ছত্রাক এবং অর্কিডটির বীজ। ছত্রাক ঝোপ থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় পুষ্টি টেনে নেয় অর্কিডটি। প্রকৃতির এই সূক্ষ্ম সহযোগিতা লাইন যদি কোনো কারণে কোথাও ভেঙে যায় তবে অর্কিডটি আর টিকতে পারে না। কখনও কখনও পশ্চিম অস্ট্রেলিয়ার বনভূমিতে এর সংখ্যা নেমে আসে মাত্র তিনটিতে, আবার কোনো কোনো বছর একটিও খুঁজে পাওয়া যায় না।

তবু আশার আলো আছে। ডিকসন এখন ল্যাবে অর্কিড জন্মানোর চেষ্টা করছেন। ঝোপ ও ছত্রাককে একসঙ্গে রেখে সংরক্ষিত বীজ অঙ্কুরিত করার প্রয়াস চালাচ্ছেন তিনি। ডিকসনের কাছে এই ফুল শুধু গবেষণার বস্তু নয়, বরং শৈশবের মুগ্ধতা ও প্রকৃতির দারুণ সৌন্দর্যের প্রতীক। তাঁর ভাষ্যে ‘এই অর্কিড ভূগর্ভে থাকে, অথচ কত অসাধারণ! একে বাঁচানো মানে একটি বিস্ময়কে বাঁচানো, প্রকৃতিকে বাঁচানো’। সূত্র: বিবিসি

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত