আপডেট :

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

বিভিন্ন রঙের সামুদ্রিক প্রবাল সাদা হয়ে যাচ্ছে

বিভিন্ন রঙের সামুদ্রিক প্রবাল সাদা হয়ে যাচ্ছে

সাম্প্রতিক সময়ের রেকর্ড পরিমাণ সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির কারণে বিভিন্ন রঙের সামুদ্রিক প্রবাল সাদা হয়ে যাচ্ছে। মারা যাচ্ছে বিপুলসংখ্যক শৈবালও। ইউএস ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) তথ্যমতে, বিভিন্ন সমুদ্রে থাকা প্রবালগুলো বর্তমানে তাপমাত্রা বৃদ্ধির কারণে ব্লিচিংয়ের শিকার হচ্ছে। ব্লিচিংয়ের কারণে প্রবালের স্বাভাবিক বিকাশ বন্ধ হয়। রঙিন প্রবাল ধবধবে সাদা হয়ে যায়। সমুদ্রের পানির তাপ বেড়ে গেলে এমনটা দেখা যায়।


প্রবাল সমুদ্রের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাবক। মাছের আবাস থেকে শুরু করে অনেক সামুদ্রিক পানির বাস প্রবাল কাঠামোতে। কয়েক মাস ধরে মহাসাগরের তাপমাত্রা কিছুটা কমলেও আগের প্রভাব এখনো রয়ে গেছে। এনওএএ বিশ্বব্যাপী বিভিন্ন সমুদ্রের তথ্য বিজ্ঞানীদের কাছ থেকে সংগ্রহ করে নতুন শঙ্কার কথা জানিয়েছে। সংস্থাটির মতে, আটলান্টিক, প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে যুক্ত বিভিন্ন সাগর ও উপসাগরের প্রবাল বেশি সংকটে আছে।


২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বিজ্ঞানী নিল ক্যানটিন অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, দুই হাজার কিলোমিটারের মতো দৈর্ঘ্যের এই প্রাচীরে উচ্চমাত্রার ব্লিচিং দেখা যাচ্ছে। অনেক প্রবাল মারা যাওয়ার আশঙ্কা আছে। প্রবালকে সমুদ্রের স্থপতি বলে ডাকা হয়। প্রবালের বিশাল কাঠামোতে প্রায় ২৫ শতাংশ সামুদ্রিক প্রজাতি বাস করে। গড় তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি তাপমাত্রা বেশি হলে প্রবালপ্রাচীর সর্বোচ্চ দুই মাস বেঁচে থাকতে পারে। প্রবালপ্রাচীর ধ্বংস হলে মাছের মতো প্রাণীর আবাসও ধ্বংস হবে।

তিন দশক ধরে বিজ্ঞানী অ্যান হগেট অস্ট্রেলিয়ার লিজার্ড দ্বীপে প্রবাল নিয়ে গবেষণা করছেন। প্রবালের রং বদলে যাওয়ার বিষয়ে তিনি বলেন, এ বছরের ফেব্রুয়ারি মাস থেকে বড় মাত্রায় ব্লিচিং দেখা যাচ্ছে। প্রবাল তাপের কারণে রং হারিয়ে ফেললেও ধীরে ধীরে নিজেদের গঠন করতে পারে। একবার সাদা হয়ে গেলে স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক বছর সময় প্রয়োজন হয় প্রবালের। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির বিজ্ঞানী এমা ক্যাম্প বলেন, প্রবালপ্রাচীর আসলে বেশ স্থিতিস্থাপক। প্রবালপ্রাচীর হারিয়ে গেলে পৃথিবীর ঝুঁকি আরও বাড়বে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত