আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

টয়লেট বিপ্লব করতে চান বিল গেটস

টয়লেট বিপ্লব করতে চান বিল গেটস

মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা ও শীর্ষ ধনী বিল গেটস টয়লেট বিপ্লব করতে চীনে গিয়েছেন। মঙ্গলবার বেইজিং এক সম্মেলনে পানি ও পয়ঃনিস্কাশন লাইন ব্যতীত ভবিষ্যত টয়লেট ব্যবস্থার পরিকল্পনা তুলে ধরেন।

গেটস আরো জানিয়েছেন, বিল ও মেলিন্দা গেটস ফাউন্ডেশন উদ্ভাবিত এই টয়লেটে মানব মল নিস্কাশনের কোনো প্রয়োজন নেই। রাসায়নিক ব্যবহারের মাধ্যমে মুহূর্তে এটি সারে রুপান্তরিত হয়ে যাবে।

তিনি জানান, বিশ্বয়ান ও মুক্তবাণিজ্যের কল্যাণে এই টয়লেট তৈরির প্রযুক্ত একীভূত করা সম্ভব হয়েছে।

বিল গেটস বলেন, ‘আমি সত্যিকারার্থে বিশ্বাস করি বাণিজ্য প্রত্যেক দেশকে তার সর্বোচ্চটা দেওয়ার সুযোগ দেয়।’

তিনি বলেন, ‘তাই যখন আমি এই টয়লেট তৈরির উপাদান সম্পর্কে বলি-এগুলো চীনে তৈরি হয়েছে, এগুলো থাইল্যান্ডে, অন্যগুলো যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে-তখন আপনি সত্যিকারার্থে বুদ্ধির মাত্রা দিয়ে এগুলো একসঙ্গে পেতে চাইবেন।’

গেটস জানান, অত্যাধুনিক এই টয়লেট ইতিমধ্যে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। টয়লেটগুলো একাধিক ডিজাইনের হলেও এর সবগুলিই তরল ও কঠিন বর্জ্যকে পৃথক করবে।

তিনি বলেন, ‘প্রচলিত টয়লেটগুলি বর্জ্যকে পানির মাধ্যমে ভাসিয়ে নেয়। অথচ এই টয়লেটগুলোতে নিস্কাশনের প্রয়োজন হয় না। এগুলোতে পানি ও কঠিন বর্জ্য রাসায়নিক মিশ্রনে অধিকাংশ ক্ষেত্রে পুড়িয়ে ফেলে।’

শেয়ার করুন

পাঠকের মতামত