আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

লাল গালিচায় সংবর্ধনার রীতি শুরু যেভাবে

লাল গালিচায় সংবর্ধনার রীতি শুরু যেভাবে

লাল গালিচার সংবর্ধনার ইতিহাসের সঙ্গে জড়িত রাজা অ্যাগামেনন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনরো ও পরিচালক সিদ গ্রাউম্যান
লাল গালিচার সংবর্ধনার ইতিহাসের সঙ্গে জড়িত রাজা অ্যাগামেনন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনরো ও পরিচালক সিদ গ্রাউম্যান

শামীমা নাসরিন রিপা : বিখ্যাত নাট্যকার এস্কাইলাসকে বলা হয় ‘ট্রাজেডির জনক’। তার বিখ্যাত নাকটগুলোর মধ্যে একটি ‘অ্যাগামেনন’। নাটকটি তার মৃত্যুর কিছু বছর পূর্বে লেখা। এই নাটকের একটি দৃশ্যে দেখা যায়, ট্রজান যুদ্ধে বিজয় লাভের পর নতুন উপপত্নীকে নিয়ে দীর্ঘ দশ বছর পর নিজ রাজ্য (গ্রীসের) মাইসিনে ফিরে আসছেন রাজা অ্যাগামেনন। তার প্রথম স্ত্রী ক্লাইতেমেনেস্ত্রা, অ্যাগামেননের ফিরে আসার খবর পেয়ে তাকে হত্যা করার ষড়যন্ত্র করেন। ক্লাইতেমেনেস্ত্রার ক্ষোভ অ্যাগামেননের নতুন উপপত্নীর উপর অবশ্য ছিল না। এই ক্ষোভের কারণ ছিল তার মেয়ে ইফিজিনিয়ার মৃত্যু। যে কারণে সম্পূর্ণরূপে দায়ি ছিল অ্যাগামেনন।

 

তখনকার দিনে অবশ্য লাল গালিচায় হাঁটার ব্যাপারটা এখনকার মতো এতো আকর্ষণীয় ছিল না। মানুষ মরণশীল, তাই যেকোনো রাজকীয় ও আকর্ষণীয় জিনিসের উপর পা রাখাকে অনুচিত মনে করা হতো। বিশ্বাস করা হতো যে, এমনটি শুধুমাত্র ঈশ্বর করতে পারেন। মানুষ এর বিপরীত করলে তার জীবনের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে।

 

ক্লাইতেমেনেস্ত্রা রাজা অ্যাগামেননের আগমণ উপলক্ষ্যে রাস্তা থেকে প্রাসাদের প্রধান ফটক পর্যন্ত লাল গালিচা বিছিয়ে দেন এবং দুই পাশে ফুল হাতে দাসীদের দাঁড় করিয়ে রাখেন। বাহন থেকে নেমে রাজা অ্যাগামেনন অনিচ্ছা সত্ত্বেও স্ত্রীর মন রক্ষা করতে জুতা খুলে লাল গালিচার উপর দিয়ে হেঁটে প্রাসাদে প্রবেশ করেন। কিন্তু ঈশ্বরের অভিশাপের বিষয়টি প্রমাণ করে সেদিনই খুন হন তিনি। ইতিহাস বলে লাল গালিচায় হাঁটার ঘটনা এটাই প্রথম।

 

অষ্টাদশ শতাব্দীতে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো যখন প্রমোদতরীতে করে জর্জটাউনে পৌঁছান তখন তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য সেখানে লাল গালিচা বিছানো হয়েছিল। পরবর্তীতে ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে প্রায় হারিয়ে যেতে থাকা লাল গালিচা ব্যবহারের রীতি ফিরিয়ে আনেন নিউইয়র্ক সেন্ট্রাল রেলরোড। তারা বিংশ শতাব্দীর নতুন ও সীমিত সংখ্যার একটি ট্রেন চালুর সিদ্ধান্ত নেয়। সেই ট্রেনের যাত্রীদের অভ্যর্থনা দেওয়ার জন্য রাস্তা থেকে ট্রেনে ওঠার আগ পর্যন্ত লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়। যাতে অভিজাত শ্রেণীর যাত্রীরা তাদের গাড়ি দিয়ে সরাসরি সেই ট্রেনের কাছে নামতে পারেন। এই ঘটনার পরই লাল গালিচার সাথে অভিজাত শ্রেণীর নাম জড়িয়ে যায়।

 

রাজা অ্যাগামেননের লাল গালিচার উপর দিয়ে হাঁটার চিত্র

 

১৯২২ সালে সিদ গ্রাউম্যান নামের একজন পরিচালক ‘রবিন হুড’ চলচ্চিত্রের প্রিমিয়ারে তারকাদের অভ্যর্থনা জানানোর জন্য লাল গালিচার ব্যবস্থা করেছিলেন। এর মাধ্যমে চলচ্চিত্র তারকাদের অভ্যর্থনায় প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছিল লাল গালিচা।

 

এর অনেক পরে ১৯৬১ সালে অস্কার নাইট-এ পুনরায় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ১৯৬৪ সালে অস্কার প্রদান অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল লাল গালিচায় তারকাদের হাঁটার ব্যাপারটি। দিন দিন এর জনপ্রিয়তা বাড়তে থাকে।

 

অস্কার অনুষ্ঠান ছাড়াও বর্তমানে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের জন্য লাল গালিচার সংবর্ধনার ব্যবস্থা করা হয়।

 

শেয়ার করুন

পাঠকের মতামত