আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

গাছের বয়স ২ হাজার বছর

গাছের বয়স ২ হাজার বছর

পর্যটকদের কাছে সাবেক যুগোস্লাভিয়ার আকর্ষণ ছিল। যুগোস্লাভিয়া ভেঙে অনেকগুলো স্বাধীন রাষ্ট্র হয়। তার মধ্যে অন্যতম সার্বিয়া। সার্বিয়া থেকে ২০০৬ সালে আলাদা হয়ে যায় মন্টেনেগ্রো। নতুন এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর। সেখানে বিস্ময়কর জিনিসেরও অভাব নেই। যেমন বিস্ময় তৈরি করেছে ষে দেশের একটি জলপাই গাছ।

 সেটি যেনতেন জলপাই গাছ নয়। ২ হাজার বছর বয়স তার। মন্টেনেগ্রোর বার শহর থেকে কয়েক কিলোমিটার দূরে মিরোভিকা নামক স্থানে বিস্ময়করভাবে গাছটি আজও বেঁচে আছে। মিরোভিকার এই জলপাই গাছটিকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক গাছের একটি বলে দাবি করা হয়। অবশ্য জীবিত সবচেয়ে বয়স্ক গাছের তালিকায়ও রয়েছে এটি। এবং বিশ্বাস করা হয়, ইউরোপের সবচেয়ে বয়স্ক গাছ মিরোভিকার এই জলপাই গাছ।

ধারণা করা হয় গাছটির বয়স ইতিমধ্যে ২ হাজার বছর পেরিয়ে গেছে। গাছটি প্রাকৃতিক অঙ্গসংস্থান, সৌন্দর্য, আকর্ষণ, ইতিহাস এবং ব্যতিক্রমধর্মী প্রাকৃতিক স্মৃতিস্তম্ভ হিসেবে খুব গুরুত্ব পাচ্ছে। আর সে কারণেই দেশটির ১৯৫৭ সালের আইন অনুযায়ী এটিকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। অবশ্য দেশটির প্রাকৃতিক সৌন্দর্য রক্ষণাবেক্ষণেরও আইন রয়েছে। কোনোক্রমেই বন ধ্বংস করা যাবে না। নষ্ট করা যাবে না প্রাকৃতিক সৌন্দর্য্য।

দীর্ঘজীবি চিরসবুজ এই গাছটিকে মন্টেনেগ্রোর সকল জলপাই গাছের ‘মা’ বলা হয়ে থাকে। সে কারণে দেশটির সকল জলপাই গাছ এই গাছটির শ্রেণিভূক্ত। সাধারণত জলপাই গাছ খুব বেশি বড় হয় না। কিন্তু মিরোভিকার এই গাছটি ১০ মিটার মোটা। যেটার শাখা-প্রশাখা বেশ প্রশস্ত।

মূল গাছের পাশ দিয়ে বেশ কয়েকটি ছোট ছোট শাখা বেরিয়েছে। যেগুলো দেখতে ছোট জলপাই গাছের মতো। কা-ের শুরুর দিকের পাতা হালকা সবুজ। আর মাথার পাতা ধূসর রঙের। মূলত এই গাছটির প্রাকৃতিক সৌন্দর্য আর বয়স পর্যটককে মিরোভিকায় টেনে আনে। প্রতি বছর লাখ লাখ পর্যটক মন্টেনেগ্রোতে বেড়াতে আসেন। তাদের মধ্যে খুব কম পর্যটকই এই গাছটিকে দেখার সুযোগ মিস করেন।

গাছটির আশেপাশে কয়েক দশকে আরো অনেক জলপাই গাছ রোপণ করা হয়েছে। সব মিলিয়ে ২ হাজার বছর বয়সী গাছটির আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যও মানুষকে মুগ্ধ করে।


 এলএবাংলাটাইমস/টি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত