আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ক্যান্সার চিকিৎসা গবেষণায় যুগান্তকারী আবিষ্কার

ক্যান্সার চিকিৎসা গবেষণায় যুগান্তকারী আবিষ্কার

শরীরে ছড়িয়ে পড়ার আগেই রক্তের একটি মাত্র পরীক্ষার মাধ্যমে দেহে আট ধরণের ক্যান্সারের প্রাথমিক অস্তিত্ব সনাক্ত করা সম্ভব। যুক্তরাষ্ট্রে পরিচালিত এই গবেষণাকে ক্যান্সার চিকিৎসায় রীতিমতো যুগান্তকারী বলে আখ্যা দিয়েছেন গবেষকরা।

চলতি সপ্তাহে জার্নাল সায়েন্স সাময়িকীতে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে এই গবেষণা ফলাফল পট পরিবর্তনকারী। এর মাধ্যমে রোগের শুরুতেই চিকিৎসার মাধ্যম হাজারো মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। আগামী কয়েক বছরের মধ্যে এটি সবার জন্য সহজলভ্য হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

এক হাজারেরও বেশি রোগীর ওপর চালানো গবেষণা দেখা গেছে, ক্যান্সারের প্রাথমিক অবস্থায় ৭০ শতাংশ ক্ষেত্রে টিউমার সনাক্ত করা সম্ভব। এর ফলে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে রোগী সবচেয়ে ভালো সুযোগ পাবে।

রক্তের ভেতরে থাকা মরে যাওয়া অণুর মাধ্যম ও পরিবর্তিত ডিএনএ পরীক্ষার মাধ্যমে অন্ত্র, স্তন, লিভার, ফুসফুস, খাদ্যনালী, অগ্নাশয়, ডিম্বাশয় ও পাকস্থলির ক্যান্সার সনাক্ত সম্ভব।

গবেষক দলের সদস্য মেলবোর্নের ওয়াল্টার অ্যান্ড এলিজা ইনিস্টিটিউটের অধ্যাপক পিটার গিবস জানিয়েছেন, এর মাধ্যমে হাজারো মানুষের জীবন বাঁচানো সম্ভব। শিগগিরই ব্যাপকভাবে ও কম খরচে এই পরীক্ষা করানো যাবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘প্রথমবারের মতো রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা এ পর্যন্ত যতোগুলো ক্যান্সার পেয়েছি সেগুলো সনাক্ত সম্ভব, যেগুলোর লক্ষণ দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হতো এবং দেরিতে চিকিৎসা করতে হতো।’


 এলএবাংলাটাইমস/টি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত