আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় গুলিসহ দুজন রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় গুলিসহ দুজন রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার

মিয়ানমারের সেনাবাহিনীর ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় ১৭ রাউন্ড গুলিসহ দুজন রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। 


শনিবার (২৭ এপ্রিল) কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নয়াপাড়া এলাকায় চেকপোস্ট চলাকালীন সময় তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের (অতিরিক্ত ডিআইজি) খাইরুল আলম।


গ্রেপ্তার যুবকরা হলেন—উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৭ এর ই-ব্লকের মো. ইসলামের ছেলে কেফায়েত উল্লাহ (১৯) ও নোয়াখালী ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের আব্দুস সালামের ছেলে আনোয়ার মোস্তফা (১৮)।

অতিরিক্ত ডিআইজি খাইরুল আলম বলেন, শনিবার সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের চেকপোস্ট চলাকালীন সময় কক্সবাজারমুখী পায়রা সার্ভিস নামের যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে যাত্রীর আসনে থাকা দুজন যুবকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের কোমরে বাঁধা অবস্থায় একটি কালো রংয়ের ব্যাগ পাওয়া যায়। পরে এ ব্যাগ থেকে ১৭ রাউন্ড জি থ্রি রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দুই যুবক স্বীকার করে গত ১৯ এপ্রিল তারা দালালের মাধ্যমে মিয়ানমারের মংডু জেলার দেশটির সেনাবাহিনীর বুচিডং ক্যাম্পে যায়।সেখানে মিয়ানমার সেনাবাহিনী তাদেরকে জি-৩ রাইফেল চালানোর প্রশিক্ষণ দেয়। সেনাবাহিনীর পক্ষ হয়ে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে—এই প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানায় তারা। মিয়ানমার সেনাবাহিনীর ক্যাম্পে ৭ দিন থাকার পর অতিরিক্ত গরম ও খাদ্য সম্যসার কারণে গুলিসহ মিয়ানমার সীমান্ত পার হয়ে পুনরায় বাংলাদেশে পালিয়ে আসে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান তিনি। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত