আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ওজন কমাতে চান তাহলে রাতে খাবারে আনুন পরিবর্তন

ওজন কমাতে চান তাহলে রাতে খাবারে আনুন পরিবর্তন

রাতে আমরা কতকিছুই করি— বন্ধুর সঙ্গে ফোনে আড্ডা, ফেইসবুকিং, বইপড়া, গানশুনা ইত্যাদি। ঘুমানোর আগে কিছু অভ্যেস পরিবর্তন করে কমাতে পারেন বাড়তি ওজন।

রাতের খাবারে লবণ কমিয়ে দিন
রাতের খাবারে লবণের পরিমাণ বেশি হলে তা সারারাত শরীরে থেকে যায়। ফলে সকালে ঘুম থেকে উঠে স্বাভাবিকের তুলনায় শরীর বেশি ফুলে যায়। তাই রাতের খাবারে সিদ্ধ শাকসবজি ও হালকা প্রোটিনযুক্ত খাবার খাওয়াই উত্তম। তবে খেয়াল রাখতে হবে কোনোটিতেই যেন অতিরিক্ত লবণ না থাকে।

রাতে ব্যায়াম
ওজন কমাতে ব্যায়ামের কোনো বিকল্প নেই। তবে অনেকেই মনে করেন ঘুমানোর আগে ব্যায়াম করলে রাতে ঘুম কম হয়। আসলে ব্যাপারটি পুরো উল্টো। ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের ২০১৩ সালের এক সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, কর্মচঞ্চল মানুষের মধ্যে শতকরা ৫৬ থেকে ৬৭ জন রাতে ভালো ঘুম হয় বলে জানিয়েছেন। যে সময়ই ব্যায়াম করেন না কেন তাতে রাতে ঘুমের উপর তেমন কোনো প্রভাব পড়ে না।

দুপুরের খান ঘরোয়া খাবার
 কাজের চাপের কারণে বেশিরভাগ কর্মজীবী মানুষেরই দুপুরে বাইরের খাবার খেতে হয়। একবারের খাবারে যে পরিমাণ ক্যালরি থাকা উচিত রেস্তোরাঁর খাবারে তার দ্বিগুণেরও বেশি ক্যালরি থাকে। বাসা থেকে খাবার নিয়ে যেতে চাইলেও সকালে কাজে যাওয়ার তাড়াহুড়োয় সেটাও সম্ভব হয় না। তাই রাতে ঘুমানোর আগে পরের দিনের দুপুরের খাবার বানিয়ে রাখতে পারেন।

পানি খান বেশি করে
পানি শরীরের বর্জ্য পরিশোধন করে, তাই আপনি যতই পানি পান করেন না কেন তা কোনো সমস্যা নয়। তবে রাতে বেশিবার বাথরুমে যাওয়ার বিড়ম্বনা এড়াতে ঘুমাতে যাওয়ার ঘণ্টাখানেক আগে থেকে পানি পান থেকে বিরত থাকুন। 

ঘর অন্ধকার করে ঘুম
এক গবেষণায় দেখা গেছে অন্ধকারে শরীরে মেলাটনিন হরমোন বেশি তৈরি হয়, যা ক্যালরি কমাতে সহায়ক ‘ব্রাউন ফ্যাট’ প্রস্তুত করে। তাই রাতে ঘুমানের সময় ঘর সম্পূর্ণ অন্ধকার করে ঘুমালে মেলাটনিন এর পরিমাণ বাড়বে।

ঠাণ্ডা ঘরে ঘুমানো
রাতে ঘুমানোর সময় ঘরের তাপমাত্রা কম হলে শরীর থেকে বেশি ক্যালরি পোড়ে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ক্লিনিক্যাল সেন্টারের এক গবেষণায় দেখা গেছে, ৭৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার ঘরে ঘুমানো ব্যক্তির তুলনায় শতকরা সাত ভাগ বেশি ক্যালরি পোড়ে ৬৬ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ঘুমানো ব্যক্তির। 

শেয়ার করুন

পাঠকের মতামত