আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে চলতি বছরের একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ

বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে চলতি বছরের একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ

বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে চলতি বছরের একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)। প্রতিবেদনে পাকিস্তানে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।


পাকিস্তানে ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে প্রতিবেদনটি ‘ভুল অনুমান ও অপ্রমাণিত অভিযোগের’ ভিত্তিতে তৈরি বলে প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। এটি দেশের ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে বাস্তবতা তুলে ধরে না বলেও অভিযোগ জানিয়েছে দেশটি।


জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, ‘নথিটি ত্রুটিপূর্ণ অনুমান এবং অপ্রমাণিত অভিযোগের ভিত্তিতে তৈরি করা হয়েছে। রিপোর্টে পাকিস্তানের বাস্তবতার কোনো প্রতিফলন ছিল না।’

যেকোনো ধর্ম পালনের স্বাধীনতা সংক্রান্ত মৌলিক অধিকারের হুমকি মূল্যায়ন নিয়ে চলতি বছরের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন সংস্থা ইউএসসিআইআরএফ। প্রতিবেদনে পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতার নিয়মতান্ত্রিক, চলমান ও গুরুতর লঙ্ঘনের জন্য বিশেষ উদ্বেগের দেশ হিসেবে দেখানো হয়েছে।


প্রতিবেদনে গত বছর দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা এবং জোর করে ধর্মান্তরকরণের ঘটনা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে বিশেষ করে পেশোয়ার মসজিদ বিস্ফোরণে কমপক্ষে ১০০ জন নিহত এবং খাইবার পাখতুনখোয়ায় একজন শিখ নাগরিকের হত্যার বিষয়টি উল্লেখ ছিল।

রিপোর্টে বলা হয়েছে, ‘২০২৩ সালে পাকিস্তানে ধর্মীয় স্বাধীনতার অবনতি হতে থাকে। দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে ব্লাসফেমির অভিযোগ রয়েছে। তারা জনতার সহিংসতা ও জোরপূর্বক ধর্মান্তরের শিকার হয়েছিল।’

উপাসনালয়গুলোতে হামলা এবং অপবিত্রতার উল্লেখ করার পাশাপাশি প্রতিবেদনে পাকিস্তান সরকার কর্তৃক ‘ইতিবাচক সংস্কার’ যেমন ব্লাসফেমি আইনের সংশোধন ও ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ইসলামিক স্টাডিজকে বাধ্যতামূলক বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘনের জন্য দায়ী পাকিস্তানি সরকারি সংস্থা ও কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত