নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
রাশিয়ায় দুই মার্কিন নাগরিক গ্রেপ্তার
ছবিঃ এলএবাংলাটাইমস
দুটি ভিন্ন ফৌজদারি মামলায় এক সেনা সদস্যসহ দুই মার্কিন নাগরিককে গ্রেপ্তারের কথা জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মামলায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগ নেই। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘তাস’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্লাদিভোস্টক শাখার উল্লেখ করে বলেছে, ‘আমরা যতদূর জানি, এটি সম্পূর্ণ দৈনন্দিন অপরাধ।’
সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ায় ফৌজদারি মামলাগুলো ভিন্ন কূটনৈতিক মাত্রা পেয়েছে। তালিকায় রয়েছে মাদক মামলায় আটক বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে বন্দী বিনিময়ে মুক্তি দেওয়া ও ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গারশকোভিচের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মামলা।
গ্রেপ্তার হওয়া মার্কিন সেনা সদস্যের নাম গর্ডন ব্ল্যাক। আরআইএ জানিয়েছে, তাকে কমপক্ষে ২ জুলাই পর্যন্ত আটক রাখা হবে।
সোমবার (৬ মে) যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও আটকের বিষয়টি নিশ্চিত করে। তবে তারা গ্রেপ্তার হওয়া সেনা সদস্যের পরিচয় নিশ্চিত করতে পারেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানন, গ্রেপ্তার হওয়া সেনা সদস্য দক্ষিণ কোরিয়ায় কর্মরত ছিলেন।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্লাদিভোস্টকের শাখা জানিয়েছে, ৩২ বছর বয়সী এক রুশ নারী ৩৪ বছর বয়সী সন্দেহভাজন মার্কিন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ করেন। তাদের দুজনের দক্ষিণ কোরিয়ায় দেখা হয়েছিল।
পরবর্তীতে মার্কিন নাগরিক তার সঙ্গে দেখা করতে ভ্লাদিভোস্টকে যান। দুজনের মধ্যে এক পর্যায়ে তর্ক হয় ও পরে সেই নারী পুলিশে অর্থ চুরির অভিযোগ করেন। বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট কিনে স্থানীয় একটি হোটেলে অবস্থানকালে মার্কিন ওই নাগরিককে গ্রেপ্তার করা হয়।
এলএবাংলাটাইমস/এজেড
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন