আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

ঝুঁকি নিয়ে মস্তিষ্কের ক্যানসার চিকিৎসায় নতুন পদ্ধতি আনলেন আক্রান্ত চিকিৎসক

ঝুঁকি নিয়ে মস্তিষ্কের ক্যানসার চিকিৎসায় নতুন পদ্ধতি আনলেন আক্রান্ত চিকিৎসক

ছবিঃ এলএবাংলাটাইমস

অস্ট্রেলীয় চিকিৎসক রিচার্ড স্কোলিয়ার ও জর্জিনা লং দীর্ঘদিনের বন্ধু। দুজনই ত্বকের ক্যানসারের সামনের সারিতে থাকা চিকিৎসক।

গত বছরের জুনে স্কোলিয়ারের নিজের মস্তিষ্কের স্ক্যান-সংক্রান্ত একটি রিপোর্ট হাতে পাওয়ার পর দুজনই থমকে যান। স্ক্যান রিপোর্টে দেখা যায়, অধ্যাপক রিচার্ড স্কোলিয়ারের খুলির ডান দিকের কোনায় ওপরের দিকের অংশটি অন্যান্য অংশের তুলনায় অন্ধকার। দুজনের মনে আশঙ্কা দানা বাঁধতে থাকে।

বিবিসিকে স্কোলিয়ার বলেন, ‘আমি রেডিওলজি বিশেষজ্ঞ নই। তবে আমার মনে হচ্ছিল, এটা টিউমার।’

এরপর নিউরোসার্জনকে দেখানো হলো। তাঁরা আরও ভীতিকর তথ্য দিলেন। বললেন, এটা শুধু মস্তিষ্কের টিউমারই নয়, আরও ভয়ংকর কিছু। এটি একধরনের গ্লায়োব্লাস্টোমা (মস্তিষ্কের একধরনের ক্যানসার)। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগই এক বছরের কম সময়ের মধ্যে মারা যায়।
গত জুনে ছুটিতে পোল্যান্ডে গিয়েছিলেন স্কোলিয়ার। সেখানে খিঁচুনি হওয়ার কারণে মস্তিষ্কের ওই স্ক্যান করিয়েছিলেন তিনি।

এখন স্কোলিয়ার ও লং এক অসাধ্যসাধনে ব্রত হয়েছেন। কীভাবে এ রোগের চিকিৎসাপদ্ধতি বের করে স্কোলিয়ারের জীবন বাঁচানো যাবে, সে চেষ্টা শুরু করেন তাঁরা। দুই অস্ট্রেলীয় চিকিৎসকের এই চেষ্টা নতুন নয়। এর আগেও তাঁরা একটি অসাধ্য কাজ করে দেখিয়েছেন। চতুর্থ ধাপের (অ্যাডভান্সড) ত্বকের ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সাফল্য দেখিয়েছেন তাঁরা।

অধ্যাপক স্কোলিয়ার বলেন, ‘চেষ্টা না করে এমনি এমনি মৃত্যুকে নিশ্চিত বলে মেনে নেওয়াটা আমার সঙ্গে যায় না। এটা দুরারোগ্য ক্যানসার? ঠিক আছে, ঠেকানোর চেষ্টা করা যাক!’

স্কোলিয়ার ও লং নামের দুই চিকিৎসকবন্ধুর প্রথম পরিচয় ৩০ বছর আগে। তখন তাঁরা তরুণ চিকিৎসক। ওই সময় অস্ট্রেলিয়ায় চতুর্থ ধাপের (অ্যাডভান্সড) ত্বকের ক্যানসারে আক্রান্ত হওয়ার অপর নাম ছিল মৃত্যু।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত