আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মধ্যপ্রাচ্যে হামলা ঠেকাতে কত ডলার গেল যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে হামলা ঠেকাতে কত ডলার গেল যুক্তরাষ্ট্রের

ছবিঃ এলএবাংলাটাইমস

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও বাণিজ্যিক জাহাজের ওপর ‘১৩০টির বেশি হামলা’ ঠেকাতে গত ছয় মাসে প্রায় ১০০ কোটি ডলারের অস্ত্র ব্যবহার করেছে দেশটির নৌবাহিনী।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেল টোরো এ কথা বলেন। এদিকে অস্ত্রের ঘাটতি পূরণে সম্পূরক জাতীয় নিরাপত্তা প্যাকেজ পাস করতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ডেল টোরো বলেন, ‘ছয় মাস ধরে আমরা মূলত মার্কিন নৌবাহিনীর জাহাজ ও বাণিজ্যিক জাহাজের ওপর ১৩০টি সরাসরি হামলা প্রতিহত করেছি। হামলা ঠেকাতে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র নৌবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

ডেল আরও বলেন, ‘বর্তমানে আমরা ১০০ কোটি ডলারের অস্ত্র ব্যবহারের শেষ দিকে রয়েছি। একপর্যায়ে এ অস্ত্রের মজুত আমাদের আবার গড়ে তুলতে হবে। অস্ত্রের ঘাটতি পূরণে সক্ষম হতে এবং সাড়ে ছয় মাস ধরে আমরা যে ধরনের আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়ে আসছি, তা অব্যাহত রাখতে সম্পূরক হিসেবে সরবরাহ করা ২০০ বিলিয়ন ডলারের বেশি অর্থ আমাদের নৌবাহিনী ও মেরিন কোরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ও যুদ্ধ বন্ধের দাবিতে এসব হামলা চালাচ্ছে তারা।

এদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র যুক্তরাজ্যও হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এই গোষ্ঠীর হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কয়েকটি দেশের নৌবাহিনী একটি টহল জোটও গঠন করেছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত