আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বিশ্বের সবচেয়ে ধনী মুসলিম পরিবারের বিলাসবহুল জীবন

বিশ্বের সবচেয়ে ধনী মুসলিম পরিবারের বিলাসবহুল জীবন

ছবিঃ এলএবাংলাটাইমস

একটি পরিবারে গাড়ি আছে ৭০০-রও বেশি। রয়েছে ৮টি বিমান। পরিবারটি যে বাড়িতে থাকেন তার মূল্য ৫ হাজার কোটি টাকা। বিশ্বের সবচেয়ে ধনী এই মুসলিম পরিবারের নাম আল নাহিয়ান পরিবার। তারা সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবার।

আল নাহিয়ান পরিবারের প্রধান শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবিরও শাসক।  ক্বাসর আল ওয়াতান নামের এক বিশাল রাজবাড়িতে তাদের অবস্থান যার আয়তন ৩ লাখ ৮০ হাজার বর্গমিটার যার মূল্য ৪৭৮ মিলিয়ন ডলার।

শুধু রাজকীয় বাড়িই নয়, আমিরাতের এই রাজপরিবারের গাড়ি সংগ্রহের কথা শুনলে যে কারও চোখ কপালে উঠবে। আল নাহিয়ান পরিবারের গাড়ি সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোর ৪টি জাদুঘরে রয়েছে। কেবলমাত্র হামেদ বিন হামদান আল নাহিয়ানেরই রয়েছে ৭০০-র বেশি ব্যক্তিগত গাড়ি।  শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের ফেরারি এবং মার্সিডিজ-বেঞ্জ এজি কোম্পানিতে শেয়ার রয়েছে।

নাহিয়ান পরিবারের ৮টি বিমান রয়েছে। এর মধ্যে একটি এয়ারবাস ৩টি বোয়িং । এ ছাড়া শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নিজের সংগ্রহে একটি বোয়িং ৭৪৭ আছে।  এসব বিমানে একাধিক কেবিন, মিটিং রুম, বিনোদন রুম, বিলাসবহুল বাথরুম, এমনকি স্পা-ও রয়েছে। এর বাইরে বিশ্বের সবচেয়ে বড় ১০টি প্রমোদতরীর মধ্যে ৩টিরই মালিক আল নাহিয়ান পরিবার। আবুধাবির সাবেক শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের জন্য ৬০ কোটি ডলার ব্যয়ে নির্মিত প্রমোদতরী আজ্জাম নির্মাণ করা হয়েছিল। ১৮০ মিটার লম্বা এই প্রমোদতরীতে ১০০ জনের বেশি মানুষ চড়তে পারে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত