আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

‘অবৈধ অভিবাসী’ অভিযোগে আসামে নাগরিকত্ব হারাল ৪০ লাখ লোক

‘অবৈধ অভিবাসী’ অভিযোগে আসামে নাগরিকত্ব হারাল ৪০ লাখ লোক

আসামে ভারতীয় নাগরিকদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে আজ সোমবার। এতে প্রায় ৪০ লাখ লোক তাদের ভারতীয় নাগরিকত্ব হারিয়েছেন।

আসামের রাজধানী গোয়াহাটিতে রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া (আরজিআই) সোমবার সকালে এ তালিকা ঘোষণা করে। এর মাধ্যমে ১৯৫১ সালের পর আসামে প্রথমবারের মতো ‘দ্য ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স’ (এনআরসি) নামের ভারতীয় নাগরিকদের তালিকা হালনাগাদ করা হলো।

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালসহ কিছু রাজনীতিবিদের অভিযোগ, তাদের রাজ্যে বাংলাদেশ থেকে বহু লোক অবৈধ অভিবাসী হয়েছে। তাই নাগরিকত্ব হালনাগাদের এ উদ্যোগ নেয় তারা। এর ফলে প্রায় ৪০ লাখ লোক বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসী হওয়ার অভিযোগে ভারতীয় নাগরিকত্ব হারালেন। এসব লোক এখন বাংলাদেশ কিংবা ভারত কারোরই নাগরিক নয়। ফলে তারা রোহিঙ্গাদের মতোই ‘রাষ্ট্রবিহীন জনগণে’ পরিণত হলেন।

আসামের কর্মকর্তারা অবশ্য দাবি করেছেন, এটি কেবল খসড়া। এর জন্য কাউকে আসাম থেকে বিতারিত করা হবে না কিংবা শাস্তি দেওয়া হবে না।

তবে সমালোচকরা এই তালিকাকে ‘বাংলাদেশি অবৈধ অভিবাসী’ এর নাম করে ‘আসামি মুসলমানদের লক্ষ্যে’ পরিণত করার অপকৌশল হিসেবে অভিহিত করেছেন।

নতুন নাগরিক তালিকা প্রকাশের পর আসামে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দ্র থেকে অতিরিক্ত সৈন্য আসামে পাঠানো হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির উত্তর-পূর্ব বিষয়ে দায়িত্বে থাকা সত্যেন্দ্র গর্গ বলেন, ‘এই খসড়া তালিকার ভিত্তিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কোনো মামলা করা হবে না কিংবা কাউকে আটক করা হবে না।’

আসাম রাজ্যে ভারতীয় নাগরিক হতে আবেদন করেছিল ৩ কোটি ২৯ লাখ লোক। এর মধ্যে নাগরিকত্ব দেওয়া হয়েছে ২ কোটি ৮৯ লাখ লোককে। যারা বাদ পড়েছেন তাদের দাবি-দাওয়া কিংবা আপত্তি আগামী ৩০ আগস্ট থেকে গ্রহণ করা হবে।

এনআরসির হালনাগাদ তালিকায় কেবল তাদেরই রাখা হয়েছে যারা প্রমাণ দিতে পেরেছেন যে, তারা ১৯৭১ সালের ২৪ মার্চ কিংবা তার আগ থেকে আসামে বসবাস করে আসছেন। এ ছাড়া, ১৯৫১ সালের তালিকায় যাদের নাম ছিল কিংবা যারা ১৯৭১ সালের ২৪ মার্চে আসামের ভোটার তালিকায় ছিলেন তাদের বংশধরদের নতুন তালিকায় জায়গা দেওয়া হয়েছে।

যারা প্রমাণ দিতে পারবেন যে ১৯৭১ সালের ২৪ মার্চের আগে নাগরিক ছিলেন কিংবা ১৯৬৬ সালের ১ জানুয়ারি থেকে ১৯৭১ সালের ২৫ মার্চ এর মধ্যে আসামে ছিলেন তাদের বংশধরদেরও তালিকায় স্থান দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ ডিসেম্বর প্রকাশিত প্রথম খসড়া তালিকায় ১ কোটি ৯০ লাখ লোককে ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

নতুন প্রকাশিত তালিকা অনলাইনে কিংবা রাজ্যব্যাপী স্থাপিত আড়াই হাজার এনআরসি সেবা কেন্দ্রে গিয়ে জানা যাবে। তা ছাড়া, মোবাইলফোনে এসএমএসের মাধ্যমেও এ তালিকা জানা যাবে।

ভারতের সুপ্রিম কোর্ট গত ৩০ জুনের মধ্যে এ নাগরিকত্ব তালিকা প্রকাশ করতে বলেছিল। পরে বিশাল এই কর্মযজ্ঞের জন্য এক মাস সময় বাড়িয়ে ৩০ জুলাই চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত