আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

চুক্তি চান না বরং বিরোধী পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইমরান খান

চুক্তি চান না বরং বিরোধী পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান জানিয়েছেন, তিনি বিরোধীদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। তবে কোনো চুক্তি করতে চান না। শনিবার (৪ মে) আদিয়ালা কারাগারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর জিও নিউজ।


ইমরান বলেন, ‘আলোচনা সব সময় রাজনীতির একটি অংশ ছিল। কিন্তু তা সব সময় বিরোধীদের সঙ্গে হয়ে এসেছে। দেড় বছর ধরে আমি আলোচনার জন্য প্রস্তুত থাকার কথা বলে আসছি। তবে কোনো চুক্তি করব না।’


তিনি আবারও বলেন, তার দল পিটিআই তিনটি দল বাদে সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। ওই তিনটি দল হচ্ছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি  ও মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি)। 

ইমরান খান বলেন, যিনি দেশ ছেড়ে পালাতে চান বা কারাদণ্ড এড়াতে চান, তিনিই মূলত চুক্তি করেন। জনগণের চুরি করা রায় ফেরত দেওয়া ও বন্দী পিটিআই কর্মীদের মুক্তি দেওয়া হলে তারপরই কেবল আলোচনা হতে পারে।

পিটিআই নেতা দেশের প্রভাবশালী সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করতে তিনজনকে দায়িত্ব দিয়েছেন। ‘এস্টাবলিশমেন্ট’ তথা সামরিক বাহিনীর সঙ্গে আলোচনা করতে তিনি খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর, জাতীয় পরিষদের বিরোধী নেতা ওমর আইয়ুব খান এবং সিনেটের বিরোধী দলের নেতা শিবলি ফারাজকে দায়িত্ব দিয়েছেন। 

পিটিআই চেয়ারম্যান গোহর আলী খান অবশ্য বলেছিলেন, তার দল কারও সঙ্গে আলোচনা করবে না। এ নিয়ে কাউকে কোনো বার্তাও দেওয়া হয়নি। 

গতকাল রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে গোহর বলেন, ইমরান খানের বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে, সেগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ইমরান খান বিচার বিভাগকে দ্রুত তার মামলাগুলোর রায় দিতে অনুরোধ করেছেন। ইমরানের কথায় সুর মিলিয়ে গোহর আলীও বলেন, তিন নেতাকে আলোচনার জন্য বলা হয়েছে। কিন্তু তারা কোনো চুক্তি করবেন না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত