আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

রাশিয়ার সঙ্গে চলমান সংলাপ অব্যাহত রাখতে হবে

রাশিয়ার সঙ্গে চলমান সংলাপ অব্যাহত রাখতে হবে

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রোববার বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান সংলাপ অব্যাহত রাখতে হবে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রোববার বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান সংলাপ অব্যাহত রাখতে হবে।


 এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, রাশিয়ার সঙ্গে আলোচনার দরজা খোলা রেখে আমরা সঠিক কাজটি করছি। তা না হলে, আমরা শান্তি ও নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক শৃঙ্খলাকেও ছেড়ে দিতাম।


ম্যাক্রোঁ বলেন, একই সময়ে রাশিয়ার বিষয় কৌশলগত নীতি চালিয়ে যাওয়া প্রয়োজন।

এপ্রিলের শেষের দিকে, প্যারিসের সোরবোন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতায় ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত থাকতে হবে। প্রযুক্তিগত সক্ষমতা ও রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের স্ট্রাইকিং রেঞ্জ ইউরোপীয় দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। 

‘যদি ইউক্রেনের কথা বলা হয়, ইউরোপীয়দের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে কারণ এই দেশটি আমাদের সীমান্ত থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার (প্রায় ৯৩২ মাইল) দূরে অবস্থিত’ এ কথা উল্লেখ করে ম্যাক্রোঁ বলেন, ‘যদি রাশিয়া জিতে যায়, তাহলে রোমানিয়া, পোল্যান্ড, লিথুয়ানিয়া বা আমাদের দেশের নিরাপত্তা বিপন্ন হতে মাত্র এক সেকেন্ড লাগবে।’

ফরাসি প্রেসিডেন্ট বলেন, রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শক্তি এবং ‘আঘাতের দূরত্ব’ আমাদের সকলের জন্য হুমকি সৃষ্টি করেছে।’ 

রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগে বলেছিলেন, রাশিয়া ইউরোপে কারও জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি বরং ইউরোপই রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি করছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত