আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

গর্ভপাত অবৈধই থাকল আর্জেন্টিনায়

গর্ভপাত অবৈধই থাকল আর্জেন্টিনায়

আর্জেন্টিনায় বহুল আলোচিত গর্ভপাত বৈধকরণ বিলের (অ্যাবর্শন) বিরুদ্ধে বিরুদ্ধে অবস্থান নিয়েছে সংখ্যাগরিষ্ঠ সিনেট সদস্যরা। সিনেটে দীর্ঘ ১৫ ঘন্টার ম্যারাথন বিতর্ক শেষে বৃহস্পতিবার গর্ভপাত বিলের ওপর ভোটাভোটি হয়। এতে ৩৮ জন সদস্য গর্ভপাত বৈধকরণের বিরুদ্ধে ভোট দিয়েছেন। আর পক্ষে ভোট দিয়েছেন ৩১ জন। সেখানে কোন বিল পাস বা বাতিল হওয়ার জন্য ৩৫ সদস্যের ভোট দরকার হয়। সে অনুযায়ী গর্ভপাত বৈধকরণ বিলটি সিনেটের অনুমোদন পাবে না।
এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, আর্জেন্টিনায় দীর্ঘদিন ধরেই গর্ভপাত বৈধকরণের বিষয়ে আলোচনা চলছে। গত জুনে এ সংক্রান্ত একটি বিল দেশটির নি¤œসভা কংগ্রেসে অল্প ভোটের ব্যাবধানে পাস হয়। পরে তা চুড়ান্ত অনুমোদনের জন্য সিনেটে তোলা হয়। কিন্তু সিনেটররা ওই বিলের বিরুদ্ধে অবস্থান নেয়ায় গর্ভপাত বৈধকরণ বিলটি আইনে পরিণত করার প্রক্রিয়া আটকে গেল। গত কয়েক সপ্তাহ ধরে এই বিলের পক্ষে-বিপক্ষে দেশটিতে ব্যাপক আলোচনা চলছে। হাজার হাজার মানুষ গর্ভপাত বৈধ করার দাবিতে বিক্ষোভ করেছে। আবার এর বিরোধীরাও রাস্তায় নেমে আসে।
বুধবার গর্ভপাত বিলের ওপর সিনেটের ভোটাভোটি নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বাইরে বড় পর্দায় সিনেট অধিবেশন প্রচার করা হয়। হাজার হাজার মানুষ তা দেখতে ভীড় জমান। সংখ্যাগরিষ্ঠ সিনেটররা গর্ভপাত বৈধকরণের বিরুদ্ধে ভোট দেয়ায় উল্লাসে ফেটে পড়ে গর্ভপাত বিরোধীরা। আর যারা ওই বিলের পক্ষে প্রচারণা চালিয়েছেন, তাদের হতাশ হয়ে ফিরতে হয়। গর্ভপাতের পক্ষে অবস্থান নেয়া আর্জেন্টাইন নাগরিক নাতালিয়া ক্যারোল বলেন, ‘আমি এখনো আশাবাদী। আজ এটা পাস হয়নি, কিন্তু কাল হবে। না হলে এর পরে কোন দিন পাস হবে। সব আশা শেষ হয়ে যায় নি।’ গর্ভপাত বিলের সমর্থকরা কয়েক জায়গায় সহিংসতা করেছেন। তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছেন।
ভোটাভোটির আগে দেশটির প্রেসিডেন্ট মরিসিয়ো ম্যাক্রি বলেন, ব্যক্তিগতভাবে গর্ভপাত বিলের বিরুদ্ধে অবস্থান নেয়ার পরেও যদি সিনেটে তা পাস হয়, তাহলে তিনি এতে স্বাক্ষর করবেন। তিনি ভোটাভোটি ও পক্ষে-বিপক্ষের প্রচারণার মাধ্যমে আর্জেন্টিনায় গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেন।
প্রসঙ্গত, বর্তমানে দেশটিতে শুধুমাত্র ধর্ষিতা ও শারিরীক ঝুঁকির মধ্যে থাকা নারীর জন্য গর্ভপাত বৈধ। আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতি বছর সেখানে কমপক্ষে সাড়ে তিন লাখ নারী অবৈধভাবে গর্ভপাত করান। তবে আন্তর্জাতিক সংস্থাগুলো দাবি করেছে, দেশটিতে অবৈধ গর্ভপাতের প্রকৃত সংখ্যা আরো বেশি। এছাড়া, সেখানে গর্ভপাত করতে গিয়ে প্রতি বছর বিপুল সংখ্যক নারী মারা যান। 


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত