আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

অভিষেক অনুষ্ঠানে ওবামার চেয়ে জনসমাগম বেশি দেখাতে ছবি এডিট করান ট্রাম্প!

অভিষেক অনুষ্ঠানে ওবামার চেয়ে জনসমাগম বেশি দেখাতে ছবি এডিট করান ট্রাম্প!

প্রেসিডেন্ট হিসেবে ২০০৯ সালে বারাক ওবামার চেয়ে তার অভিষেক অনুষ্ঠানে জনসমাগম বেশি দেখাতে ছবি এডিট করান ডোনাল্ড ট্রাম্প।

দেশটির স্বরাষ্ট্র বিভাগের মহাপরিদর্শকের কার্যালয়ের এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

গত বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর ২০১৮) প্রকাশিত গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার অভিষেক অনুষ্ঠানের চেয়ে মানুষের উপস্থিতি অনেক কম হওয়ার দৃশ্য ছবিতে ফুটে ওঠায় ক্ষুব্ধ হন ট্রাম্প। তার হস্তক্ষেপে ছবিগুলো এডিট করতে হয়। ছবির যে অংশ জনশূন্য ছিল, তা ‘ক্রপ’ করে ছবি থেকে বাদ দেয়া হয়।

রেকর্ড থেকে জানা যায়, ২০১৭ সালের ২১ জানুয়ারি সকালে ট্রাম্প এবং ন্যাশনাল পার্ক সার্ভিসের(এনপিএস) ভারপ্রাপ্ত পরিচালক মাইকেল রেনল্ডসের ফোনে কথা হয়। হোয়াইট হাউসের তথ্য-সচিব সিন স্পাইসার এনপিএসের কর্মকর্তাদের বারবার কল করে ছবি পালটিয়ে ‘তোষামুদে’ ছবি বানাতে বলেন। তবে কোন ছবিগুলো এডিট এবং সেগুলো কোথায় প্রকাশ করা হয় তা তা স্পষ্ট নয়।

নাম উল্লেখ না করে এনপিএসের এক নারী কর্মকর্তার বরাত দিয়ে মহাপরিদর্শকের কার্যালয় থেকে প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, আমার সঙ্গে একজন যোগাযোগ করে এমন কিছু ছবি চান, যেগুলোতে অনুষ্ঠানে অনেক মানুষ দেখা যাচ্ছে। আমাকে আগের ছবিগুলো এডিট করে আবার জমা দিতে বলা হয়।

তিনি আরও বলেন, আমি ছবিগুলোর যে জায়গা পর্যন্ত অনেক মানুষ ছিল, সে পর্যন্ত রেখে ক্রপ করি। আমি এমনভাবে ক্রপ করি, যাতে মনে হয় পেছনে আরও মানুষ আছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত