আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিশ্বের ধনী নারীরা

বিশ্বের ধনী নারীরা

অ্যালিস ওয়ালটন - সংগৃহীত

২০১৮ সালে বিশ্বের মোট ২৫৬ জন নারীর নাম উঠেছে এক শ' কোটিপতির তালিকায়। ‘ফোর্বস’ পত্রিকার তৈরি এই তালিকার শীর্ষে রয়েছেন অ্যালিস ওয়ালটন। ২০১৭ সালের মতোই বিশ্বের সেরা ধনীর শিরোপা উঠল ‘ওয়ালমার্ট’ প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের একমাত্র সন্তান অ্যালিসের মাথায়। গত এক বছরে ওয়ালমার্টের শেয়ারের দর ৪৩ শতাংশ বৃদ্ধি পাওয়ায় গতবারের চেয়ে এক পয়েন্ট বেশি পেয়ে তালিকার শীর্ষে পৌঁছলেন তিনি।

২০১৭ সালে ল’রিয়েল সম্রাজ্ঞী লিলিয়ান রেটেনকোর্ট ৯৪ বছর বয়সে মারা যাওয়ার পরে ধনী নারীদের তালিকায় প্রথম স্থান অধিকার করেন অ্যালিস। তার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার ছয় শে' কোটি ডলার।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রয়াত লিলিয়ান বেটেনকোর্টের একমাত্র কন্যা ফ্রাঁসোয়া বেটেনকোর্ট মেয়ার্স। তার সম্পত্তির মোট পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার দুই শ' ২০ কোটি ডলার। ল’রিয়েল সংস্থায় তার ব্যক্তিগত ৩৩ শতাংশ শেয়ার রয়েছে।

তৃতীয় স্থান দখল করেছেন বিএমডব্লিউ অটো নির্মাতা সংস্থার মালিক শ্রীমতী সুজান ক্ল্যাটেন। তার সম্পত্তির পরিমাণ বর্তমানে আড়াই হাজার কোটি ডলার।

এবারের এক শ' কোটিপতি নারীর মধ্যে বেশিরভাগই উত্তরাধিকারসূত্রে ধনী। তবে তাদের মধ্যে এক-চতুর্থাংশ কিন্তু নিজের চেষ্টায় অর্থ উপার্জন করতে সফল হয়েছেন। সাফল্যের শিখরে ওঠা এমন নারীর সংখ্যা আপাতত ৭২। এটি সর্বকালের রেকর্ড। এদের মধ্যে শূন্য থেকে শুরু করে সম্পদশালী হয়েছেন এমন নারীদের বেশিরভাগই অবশ্য চীন ও আমেরিকার নাগরিক। এদের মধ্যে উল্লেখযোগ্য উইসকনসিনের বাসিন্দা ডায়না হেনড্রিক্স। যিনি তার স্বামী কেনেথের সাথে রুফিং ব্যবসা শুরু করেছিলেন। বর্তমানে আমেরিকার ধনীদের মধ্যে উদ্যোগপতি হিসেবে তিনি পরিচিত। তার বার্ষিক ব্যবসার পরিমাণ আট শ' কোটি ডলার।

নিজ উদ্যোগে সম্পদের চূড়ায় পৌঁছেছেন হংকং-এর ঝৌ কুনফেই। ছোটবেলায় মাকে হারানোর পরে মাত্র ১৬ বছর বয়সে স্কুল ছেড়ে রোজগারের পথে নামতে তিনি একরকম বাধ্য হন। কারখানায় বহু বছর কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে ঘড়ির লেন্স নির্মাণ সংস্থা চালু করেন। ক্রমে মোবাইল ফোনের জন্য কাচের কভার তৈরিও শুরু করেন। বর্তমানে তার গ্রাহকদের মধ্যে রয়েছে অ্যাপেল ও স্যামসাং।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত