আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

১৩০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম মিসাইল উৎক্ষেপণ করলো পাকিস্তান

১৩০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম মিসাইল উৎক্ষেপণ করলো পাকিস্তান

পাকিস্তান ১৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ঘৌরি মিসাইল সিস্টেমের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।

সোমবার এক বিবৃতিতে আইএসপিআর জানায় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও টিভি। দেশটির ‘আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড’র(এএসএফসি) অপারেশনাল ও টেকনিক্যাল প্রস্তুতির মধ্যেই মিসাইলটি উৎক্ষেপণ করা হলো।

আইএসপিআর’র বিবৃতিতে বলা হয়, ঘৌরি মিসাইল সিস্টেমের এই সফল উৎক্ষেপণ পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাকে আরও দৃঢ় করেছে। একটি নির্ভরশীল প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা অর্জনই এর লক্ষ্য।

এএসএফসি’র কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হিলাল হুসাইন, ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্টিফিক কমিশনের চেয়ারম্যান ড. নাবিল হায়াত মালিক, খান রিসার্চ ল্যাবোরেটরিজ’র চেয়ারম্যান তাহির ইকরামসহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

দেশটির প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এই মিসাইল সিস্টেমের সফল উৎক্ষেপণের প্রশংসা করেছেন। যেকোনও যুদ্ধের জন্য পাকিস্তানের ‘আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস’র এই প্রস্তুতির প্রশংসা করেন এএসএফসি’র কমান্ডার হিলাল হুসাইন।

প্রসঙ্গত, শনিবার রাতে ভারতে তৈরি পরমাণু অস্ত্র বহনে সক্ষম পৃথ্বী-২ মিসাইল পরীক্ষা করা হয় ওড়িশার বালাসোর থেকে। এদিন বালাসোরের চাঁদিপুরে টেস্ট রেঞ্জের কমপ্লেক্স-৩ থেকে মোবাইল লঞ্চারের মাধ্যমে সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণ করা হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত