আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

কলম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসের একটি একাডেমিক ভবনে আটকে থাকা ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার

কলম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসের একটি একাডেমিক ভবনে আটকে থাকা  ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার

ক্যাম্পাসে পুলিশ প্রবেশের কিছুক্ষণ পরেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনোচে শফিক একটি চিঠি প্রকাশ করেন

কলম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসের একটি একাডেমিক ভবনে আটকে থাকা কয়েক ডজন ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক সিটি পুলিশ। এসময় ক্যাম্পাসে থাকা একটি প্রতিবাদ ক্যাম্পও অপসারণ করা হয়। খবর রয়টার্সের।


ক্যাম্পাসে পুলিশ প্রবেশের কিছুক্ষণ পরেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনোচে শফিক একটি চিঠি প্রকাশ করেন। চিঠিতে দেখা গেছে, ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে এবং বিক্ষোভ ক্যাম্প যেন পুনঃপ্রতিষ্ঠিত না হয় তা নিশ্চিত করার জন্য পুলিশকে কমপক্ষে ১৭ মে পর্যন্ত ক্যাম্পাসে থাকার অনুরোধ করা হয়েছিল।


পুলিশের একজন মুখপাত্র বলেছেন, তিন ঘণ্টার মধ্যে ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের সরানো হয়েছে। ডজন ডজন গ্রেপ্তার করা হয়েছে।

রাত ৯টার দিকে পুলিশের অভিযান শুরু হয়। অসংখ্য হেলমেটধারী পুলিশদে দেখা গেছে।

পুলিশদের বড় একটি লাইন দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হলের সামনে। হলটি মঙ্গলবার ভোরবেলা দখলে নিয়েছিল বিক্ষোভকারীরা। পুলিশ মই হলটির দ্বিতীয় তলার জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে।

হলের বাইরে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা পুলিশের উদ্দেশে ‘লজ্জা, লজ্জা’ বলে চিৎকার করেছিল। পরে কয়েক ডজন বন্দীকে পুলিশ বাসে করে নিয়ে যাওয়া হয়। বন্দীদের প্রত্যেকের হাত পিঠের পিছনে জিপ-টাই দিয়ে বাঁধা ছিল।

এ সময় ভবনের বাইরে বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’ ও অন্য শিক্ষার্থীদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত