আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বাল্টিমোর সেতুতে আটকা সর্বশেষ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

বাল্টিমোর সেতুতে আটকা সর্বশেষ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

মার্কিন শহর বাল্টিমোরে গত মার্চ মাসে একটি কনটেইনার জাহাজের ধাক্কায় সেতু ধসে পড়ে। ঘটনায় ৬ জন নির্মাণ শ্রমিক মারা যায়। তবে পাঁচজনের মরদেহ উদ্ধার করা গেলেও একজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার সেই শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে বলে মেরিল্যান্ড রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

ব্রিজ বাল্টিমোরের ব্যস্ত বন্দরের একটি প্রধান ট্রানজিট রুট। গত ২৬ মার্চ একটি কন্টেইনারের আঘাতে সেতুটি ভেঙে পড়ে।


নিহত ব্যক্তির নাম জোসে মাইনর লোপেজ (৩৭)। তিনি মেরিল্যান্ডের বাল্টিমোরের একজন নির্মাণ শ্রমিক। সেতু ভেঙে পড়ার সময় এখানে কাজ করছিলেন তিনি।

বাল্টিমোরের মেয়র ব্র্যান্ডন এম তার এক্স হ্যান্ডেলারের পোস্টে লিখেছেন, ‘আজ (মঙ্গলবার) ছয় নম্বর ও শেষ ব্যক্তি হিসেবে হোসে মাইনর লোপেজের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

ইউনিফাইড কমান্ড, পুলিশ, উপকূলরক্ষী ও সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত একটি যৌথ টাস্ক ফোর্স বলেছে, লোপেজের পরিবারের সদস্যদের এ বিষয়ে জানানো হয়েছে।

মেরিল্যান্ড স্টেট পুলিশ বলেছে, লাশ উদ্ধার করা পুনরুদ্ধারের প্রচেষ্টার একটি মাইলফলক। সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘ডালি’র সংঘর্ষের কিছু মুহূর্ত আগে সেতুতে যান চলাচল বন্ধ করে পুলিশ।

কিন্তু সেতুর গর্ত মেরামতকারী আটজন নির্মাণ শ্রমিকের একটি দল সময়মতো পৌঁছাতে পারেননি। তারা আটকা পড়ে ও নদীতে পড়ে যায়। ঘটনায় দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যজন আহত হয়নি।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড উভয়ই বিপর্যয়ের বিষয়ে ফৌজদারি তদন্ত শুরু করেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত