আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হ্যালির পদত্যাগ

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হ্যালির পদত্যাগ

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি পদত্যাগ করেছেন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, চলতি বছরের শেষ দিকে জাতিসংঘের এই ‘অসম্ভব পদ’ ছেড়ে দিচ্ছেন নিকি হ্যালি।

মার্কিন প্রেসিডেন্ট নিকি হ্যালিকে তার আগের সাউথ ক্যারোলিনার গভর্নর অফিসে ভিন্ন পদে যোগ দেয়ার কথা জানিয়েছেন, ‘আপনিই হতে পারেন, এই কাজের সেরা ব্যক্তি।’

২০১৭ সালের জানুয়ারিতে আস্থাভাজন হিসেবে ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালিকে জাতিসংঘের রাষ্ট্রদূত করেন ট্রাম্প। তার আগে তিনি সাউথ ক্যারোলিনার গভর্নর ছিলেন।

নিকি হ্যালি ছিলেন সাউথ ক্যারোলাইনার প্রথম নারী ও দেশটির সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্য থেকে আসা গভর্নর। তার বাবা-মা উভয়ই ভারতীয়।

ট্রাম্প জানান, হ্যালি তাকে ছয় মাস আগেই এই পদ থেকে অব্যাহতির জন্য অনুরোধ করেছিলেন।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে মাত্র এক মাস দায়িত্ব পালনের পরই হ্যালিকে সরে যেতে হলো।

ইতোমধ্যে হ্যালি তার টুইটার একাউন্ট থেকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে যেসব দায়িত্ব পালন করেছেন, সেসব তথ্য সরিয়ে ফেলেছেন।

চলতি বছরের এপ্রিলে হ্যালি হোয়াইট হাউসের সঙ্গে দ্বন্দ্বে জড়ান। রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞার একটি বিষয় তিনি ‘অপেশাদারিত্বের’ পরিচয় দিয়ে আগেভাগেই ঘোষণা করেছিলেন।

অবশ্য শুরু থেকেই কূটনীতি ও পররাষ্ট্রনীতি বিষয়ে স্বল্প অভিজ্ঞতা সম্পন্ন হ্যালির নিয়োগ ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে রাশিয়া ও ফিলিস্তিন ইস্যুতে তার দায়িত্বজ্ঞানহীন ও অসম্মানজনক বক্তব্য বিশ্বব্যাপী আলোচনার জন্ম দেয়। জাতিসংঘে উত্থাপিত ওই ইস্যুতে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো হেরে যায়।

এর আগে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ সেন্ডার্স টুইট করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও রাষ্ট্রদূত নিকি হ্যালি ওভালের কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় বৈঠক করবেন।’

কী কারণে হ্যালি পদত্যাগ করেছেন, তা এখনো স্পষ্ট করেনি ট্রাম্প প্রশাসন। তবে সম্প্রতি মার্কিন সাংবাদিক ও লেখক মাইকেল উলফের ফায়ার অ্যান্ড ফিউরি বইয়ে উঠে এসেছে, নিক্কি হ্যালির সঙ্গে ট্রাম্পের গোপন সম্পর্কের কথা।

ট্রাম্পকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান ও ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে নিকি হ্যালি ব্যক্তিগত সময় কাটিয়েছেন বলে বইয়ে উল্লেখ করা হয়েছে।

তবে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন হ্যালি, ‘এটা গুজব, অবশ্যই সত্য না। এটা অত্যন্ত নোংরা ও জঘন্য অপমানজনক প্রচার। আমি কেবল একবার এয়ারফোর্স ওয়ানে ছিলাম। সেখানে আমার সঙ্গে আরো অনেকে ছিলেন।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত