আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বাংলাদেশের হাইকমিশনারকে বহিষ্কার করতে চায় পাকিস্তান

বাংলাদেশের হাইকমিশনারকে বহিষ্কার করতে চায় পাকিস্তান

ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার তারেক আহসানকে বহিষ্কার করতে পারে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে এ পরামর্শ দিয়েছেন। ইসলামাবাদ থেকে প্রকাশিত ডেইলি টাইমস এ খবর দিয়েছে।

ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার হিসেবে একজন কূটনীতিকের নিয়োগ অনুমোদন দিতে বাংলাদেশের গড়িমসির অভিযোগ তুলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী ইমরান খানকে এ পরামর্শ দিয়েছেন। পাকিস্তানের হাইকমিশনারের পদটি আট মাস ধরে খালি রয়েছে।

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার রফিকুজ্জামান সিদ্দিকী গত ফেব্রুয়ারিতে অবসরে গেছেন। এরপর পেশাদার কূটনীতিক সাকলাইন সাইদাকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়ার জন্য অনুরোধপত্র (এগ্রিমো) পাঠায় পাকিস্তান। এরপর নোট ভারবালের (কূটনৈতিক পত্র) মাধ্যমে পাকিস্তান বেশ কয়েক দফায় তাগাদা দিলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো সাড়া দেয়নি। এগ্রিমো অনুমোদন না করার কোনো কারণও দেখায়নি ঢাকা।

২০১৪ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আবারো ক্ষমতা নেয়ার পর পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে থাকে। বিশেষ করে যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে পাকিস্তানের প্রতিক্রিয়ার কারণে এ সম্পর্কে টানাপড়েন শুরু হয়। একপর্যায়ে দুই দেশের মিশনের কর্মকর্তাদের বহিষ্কার-পাল্টা বহিষ্কার, এমনকি অপহরণ-পাল্টা অপহরণের ঘটনা ঘটে।

এ ব্যাপারে সাবেক হাইকমিশনার রফিকুজ্জামান সিদ্দিকী ডেইলি টাইমসকে বলেন, এগ্রিমো অনুমোদনের জন্য বড়জোর এক মাস সময় প্রয়োজন হয়। এ ক্ষেত্রে দেরি করার অর্থ হচ্ছে বাংলাদেশ সরকার হাইকমিশনার হিসেবে পাকিস্তানের মনোনীত ব্যক্তিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে।

তারেক আহসান ২০১৪ সালের অক্টোবর থেকে ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত