আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব

রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব

সৌদি আরব রোহিঙ্গাদের জোর করে বাংলাদেশে ফেরত পাঠাতে যাচ্ছে।  অবৈধভাবে সৌদি যাওয়া এসব রোহিঙ্গা বর্তমানে দেশটির আটককেন্দ্রে রাখা হয়েছে বলে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

আটককৃত রোহিঙ্গারা জানিয়েছেন, রোহিঙ্গা হিসেবে প্রমাণের জন্য তাদের কাছে মিয়ানমারের পরিচয়পত্র আছে। গত বছরের আগস্টে মিয়ানমার সরকার রাখাইনে নিধন অভিযান শুরুর পর তারা দেশ ছেড়ে পালিয়েছিলেন। তারা বাংলাদেশি নাগরিক নন।

গত মধ্য অক্টোবর থেকে আটককৃত এসব রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।গত কয়েক বছরে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও পাকিস্তান থেকে জাল পাসপোর্টের মাধ্যমে অনেক রোহিঙ্গা সৌদি আরব গিয়েছে। মূলত উমরাহ করার ভিসা নিয়ে এসব রোহিঙ্গা সেখানে গিয়েছে। চলতি বছর সৌদি ইমিগ্রেশন কর্তৃপক্ষ অবৈধ অভিবাসী  ও শ্রমিকদের ধরতে অভিযান শুরু করে। এসব অভিযানে আটক রোহিঙ্গাদের জেদ্দাহর শুমাইসি আটককেন্দ্রে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জাল পাসপোর্টে সৌদি প্রবেশের কথা স্বীকার করেছে।

এসব রোহিঙ্গা জানিয়েছেন তাদের কাছ থেকে জোর করে ‘মানসিক সুস্থতার ঘোষণাপত্রে’ স্বাক্ষর নেওয়া হয়েছে।

আটককৃতদের কয়েকজন মিডল ইস্ট আইকে জানিয়েছেন, সৌদি ইমিগ্রেশন পুলিশ তাদের বুকে ঘুষি মেরেছে এবং বাংলাদেশে ফেরত যাওয়ার সম্মতি ও ‘মানসিক সুস্থতার ঘোষণাপত্রে’ স্বাক্ষর নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বন্দী বলেছেন, ‘ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস ও সৌদি ইমিগ্রেশন পুলিশ ফর্ম পূরণ শেষ করেছে। তাদের কেবল আমাদের আঙ্গুলের  ছাপ প্রয়োজন, এই ছাপ নিতে  (সৌদি পুলিশ) আমার বুকে ঘুষি মেরেছে। আমরা বাংলাদেশ ফেরত যেতে ও শরণার্থী শিবিরে থাকতে চাই না। সেখানে আমাদের কী ভবিষ্যত আছে?’

হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক অ্যাডাম কুগল সৌদি কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছেন, ‘জোর করে রোহিঙ্গাদের বাংলাদেশ ফেরত পাঠানো সৌদি আরবকে অবশ্যই বন্ধ করা উচিৎ এবং তাদের সেখানে আশ্রয় দেওয়া উচিৎ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত