আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারত মহাসাগরে চীনের আট ডুবোজাহাজ, উদ্বেগ দিল্লির

ভারত মহাসাগরে চীনের আট ডুবোজাহাজ, উদ্বেগ  দিল্লির

পাকিস্তানে করিডর নির্মাণের কাজ শেষে মিয়ানমারের বন্দর তৈরি করতে যাচ্ছে চীন। যেন চারদিক থেকে ভারতকে ঘিরে ফেলাই দেশটির লক্ষ্য। এদিকে ভারত মহাসাগরে পাঁচ বছরে আটটি ডুবোজাহাজ পাঠিয়েছে দেশটি। আর এতেই উদ্বেগ বাড়ছে দিল্লির।

এগুলোর মধ্যে আছে পরমাণু ক্ষমতাসম্পন্ন ডুবোজাহাজও। মাঝেমধ্যেই কলম্বো ও করাচি হয়ে ভারতীয় জলসীমার কাছাকাছি এসে পড়ে এগুলো। মূলত এই কারণেই উদ্বেগ বেড়েছে নয়াদিল্লির। স্যাটেলাইটের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারতীয় নৌবাহিনী। হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চালাচ্ছে উপকূল রক্ষীবাহিনীও।

গত পাঁচ বছর ধরে ভারত মহাসাগরে এমন কর্মকাণ্ড চলছে বলে সম্প্রতি গোয়েন্দাদের একটি রিপোর্টে বলা হয়। এই রিপোর্টের ভিত্তিতে প্রকাশিত একটি গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে ‘আনন্দবাজার’।

পত্রিকাটি আরও জানায়, আটটি ডুবোজাহাজের একটি প্রায় একমাস অবস্থান করে ভারতীয় জলসীমায়। একের পর এক পরমাণু ক্ষমতাসম্পন্ন ডুবোজাহাজ পাঠায় না বেইজিং। বরং একবার সাধারণ জাহাজ আরেকবার পরমাণু ক্ষমতাসম্পন্ন ডুবোজাহাজ পাঠায় দেশটি।

এই বিষয়ে ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা জানান, গত অক্টোবরে প্রায় একমাস ধরে ভারত মহাসাগরে অবস্থান করছিল একটি চীনা ডুবোজাহাজ। কখনও ভারত মহাসাগরের বিভিন্ন জায়গায় একই সময়ে একাধিক চীনা জাহাজ দেখা যায়। এডেন উপসাগরে একবার বেইজিংয়ের জলদস্যু প্রতিরোধ বাহিনীর তিনটি জাহাজকে একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা যায়।

এক প্রশ্নের জবাবে অ্যাডমিরাল লানবা বলেন, ভারত মহাসাগর নিয়েই যত দুশ্চিন্তা আমাদের। তবে ২০৫০ সালের মধ্যে আমাদের হাতে ২০০ রণতরী এসে যাবে। বিমানের সংখ্যা দাঁড়াবে ৫০০। তখন আমাদের নৌবাহিনীও বিশ্বমানের হয়ে যাবে।

গত বছরই ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর ১২টি বহর দেখা যায় বলে ভারতীয় নৌবাহিনী সূত্রে জানা যায়। এগুলোর মধ্যে ছিল তৃতীয় শ্রেণির ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী লুয়াং জাহাজ, ডুবোজাহাজে সরঞ্জাম সরবরাহকারী জাহাজ চোংমিংদও। এদিকে গত কয়েক বছরে করাচি বন্দরে চীনা নৌবহরের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত