আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইতিহাসে প্রথমবার ‘সংসদ অবমাননায়’ যুক্তরাজ্য সরকার

ইতিহাসে প্রথমবার ‘সংসদ অবমাননায়’ যুক্তরাজ্য সরকার

শত শত বছরের পুরোনো নিজেদের গণতন্ত্রের ইতিহাসে মতো ‘সংসদ অবমাননা’র দায়ে পড়েছে যুক্তরাজ্য সরকার।

এর ফলে দেশটির সরকারকে এখন প্রধানমন্ত্রী থেরেসা মের বহুল সমালোচিত ব্রেক্সিট চুক্তি নিয়ে তারা যে আইন পরামর্শ পেয়েছিল তার সম্পূর্ণ অংশ সংসদের সামনে প্রকাশ করতে হবে। এটি প্রকাশে ব্যর্থতার কারণেই থেরেসার সরকারকে সংসদ অবমাননার দায়ে পড়তে হয়েছে।

ব্রেক্সিট চুক্তি নিয়ে সরকার যে আইন পরামর্শ পেয়েছিল তা সংসদে প্রকাশ করার দাবি সোমবার জানিয়েছিল বিরোধী দল লেবার পার্টিসহ ছয়টি দল। মঙ্গলবার যুক্তরাজ্যের আইনসভার নিম্নকক্ষ হাউস অব কমন্সে এ বিষয়ে ভোটাভুটি হয়। সেখানে ৩১১-২৯৩ ভোটে দাবির প্রতি সমর্থন জানায় সংসদ এবং এর ফলে যুক্তরাজ্য সরকার তাদের দেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘সংসদ অবমাননা’র দায়েও পড়ে।

সংসদের ওই ভোটের প্রেক্ষিতে শাসক কনজারভেটিভ পার্টির হাউস অব কমন্স নেতা আন্দ্রে লিডজম জানান, সরকার এমনিতেই বুধবার ওই আইনি পরামর্শের পুরো অংশ প্রকাশ করার অভিপ্রায়ে ছিল।

তিনি সংসদকে বলেন, ‘আমরা খুব মনোযোগ সহকারে শুনেছি এবং সংসদ যে ইচ্ছা প্রকাশ করেছে তার আলোকে আমরা অ্যাটর্নি জেনারেল কর্তৃক মন্ত্রিসভাকে প্রদত্ত চূড়ান্ত ও সম্পূর্ণ পরামর্শ প্রকাশ করব।’

তিনি আরো বলেন, ‘এই ইস্যু নিয়ে হাউস অব কমন্সের একটি কমিটি চিহ্নিত করবে যে, কোন মন্ত্রিরা সংসদ অবমাননার জন্য দায়ী এবং তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে কি না।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত