আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্রে ফাঁসির সময় পাশে ইমাম চেয়েও পাননি দণ্ডিত মুসলিম

যুক্তরাষ্ট্রে ফাঁসির সময় পাশে ইমাম চেয়েও পাননি দণ্ডিত মুসলিম

যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে ফাঁসির সময় পাশে ইমাম চেয়েও পাননি এক দণ্ডিত মুসলিম।

বৃহস্পতিবার ৪২ বছর বয়সী ডোমিনিক ‘হাকিম’রে নামের এই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের সময় তার পাশে ইমাম রাখার অনুরোধ দেশটির সুপ্রিম কোর্ট ৫-৪ ভোটে প্রত্যাখ্যান করেন বলে জানিয়েছে ‘আল জাজিরা’।

রে’র আইনজীবীদের যুক্তি, অ্যালাবামার মৃত্যুদণ্ড কার্যকর নীতি খ্রিস্টানদের অনুকূলে। কারণ এই নীতি অনুসারে কোনও খ্রিস্টানের মৃত্যুদণ্ড কার্যকরের সময় তার পাশে একজন যাজক থাকতে পারেন। দণ্ডিত ব্যক্তির মৃত্যু না হওয়া পর্যন্ত তিনি তার পাশে থাকতে এবং প্রার্থনা করতে পারেন।

এই বিষয়ে ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স’র অ্যালাবামা শাখার সরকার বিষয়ক সমন্বয়ক আলি মাসুদ জানান, এক্ষেত্রে অন্য উপায় অবলম্বন করা যেতো।

তিনি টেলিফোনে কাতার-ভিত্তিক গণমাধ্যমটিকে বলেন, একদিকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত খ্রিস্টানরা জীবনের শেষ মুহূর্তে ধর্মীয় উপদেশ শুনতে পারবে। অন্যদিকে মুসলিমরা পারবে না। আমরা মনে করি এটা এক ধরনের ধর্মীয় বৈষম্য।

রে’র মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে ‘ডিপার্টমেন্ট অব কারেকশন্স’র একজন মুখপাত্র ইমেইল বার্তায় রয়টার্স নিউজ এজেন্সিকে জানান, স্থানীয় সময় রাত ১০টা ১২ মিনিটে প্রাণনাশক ইনজেকশন প্রয়োগের মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করা হয়। তাৎক্ষণিক আর কিছুই জানানো হয়নি।

বার্মিংহাম নিউজসহ একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, একজন ইমাম পাশের রুম থেকে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দেখেন। সরকার পক্ষের আইনজীবীরা জানান, নিরাপত্তার জন্য শুধু কারাগারের কর্মীদেরকে মৃত্যুদণ্ড কার্যকরের সময় থাকার অনুমতি আছে।

রে’কে ১৯৯৯ সালে ১৫ বছর বয়সী টিফ্যানি হারভিলে নামের এক কিশোরীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। এই কিশোরী ১৯৯৫ সালের জুলাই মাসে তার বাসা থেকে নিখোঁজ হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত