আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্রে ফের শাটডাউন এড়াতে বৈঠক ব্যর্থ

যুক্তরাষ্ট্রে ফের শাটডাউন এড়াতে বৈঠক ব্যর্থ

যুক্তরাষ্ট্রে ফের ‘শাটডাউন’ বা ‘অচলাবস্থা’ এড়াতে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি ও বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে বৈঠক কোনো সমঝোতা ছাড়াই ভেস্তে গেছে।

আইনপ্রণেতারা বাজেট পাশে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রে গত ২১ ডিসেম্বর থেকে আংশিক ‘শাটডাউন’ (আর্থিক বরাদ্দ বন্ধ) শুরু হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম টানা ৩৫ দিনের অচলাবস্থার পর চাপের কাছে অবশেষে নতি স্বীকার করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অচলাবস্থা নিরসনে সরকারি সংস্থাগুলোর জন্য তিন সপ্তাহের তহবিল অনুমোদনে সম্মত হন তিনি। গত ২৫ জানুয়ারি এ অনুমোদন দেওয়া হয়। তহবিলের মেয়াদ শেষ হচ্ছে ১৫ ফেব্রুয়ারি, অর্থাৎ আগামী শুক্রবার।

বাজেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরিতে ৫ বিলিয়ন ডলার তহবিল দাবির প্রেক্ষিতে আইনপ্রণেতারা বাজেট পাশে রাজি হচ্ছিলেন না। এদিকে, ট্রাম্পও বলেছিলেন, মেক্সিকো দেয়ালের জন্য অর্থ বরাদ্দ দেওয়া না হলে তিনি বাজেটে সই করবেন না। ফলে ওই শাটডাউনের সৃষ্টি হয়।

শাটডাউনের যেন পুনরাবৃত্তি না ঘটে, অর্থাৎ আগামী শুক্রবারের মধ্যে যেন নতুন বাজেট পাশ করা যায় সে লক্ষ্যে রোববার বৈঠকে বসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক সাংসদরা। তাদের প্রত্যাশা ছিল, সোমবারের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানো যেন আগামী শুক্রবারের মধ্যে নতুন তহবিল পাশ করা যায়।

রোববার রিপাবলিকানরা ট্রাম্পের মেক্সিকো দেয়ালের জন্য ৫.৭ বিলিয়ন ডলার দাবি করলে ডেমোক্র্যাটরা ১.৩ বিলিয়ন থেকে ২ বিলিয়নের মাঝামাঝি তহবিল নিয়ে আলোচনা করেন।

এ বিষয়ে রিপাবলিকান সিনেটর রিচার্ড শেলবি ফক্স নিউজকে বলেন, ‘আমি নিশ্চিত না যে আমরা শাটডাউন রুখতে পারব। আমাদের সমঝোতায় পৌঁছানোর চান্স ৫০-৫০। শাটডাউনের ভূত সবসময়ই সেখানে রয়েছে।’

মেক্সিকো দেয়ালের তহবিল নিয়ে রোববারের দুই দলের সাংসদদের আলোচনার বিষয়ে ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, ‘ডেমোক্র্যাটরা যে অর্থ দিতে চাচ্ছে, তা খুবই নগণ্য।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত