আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নিউজিল্যান্ডে বন্দুকের লাইসেন্স পাওয়া এতো সহজ!

নিউজিল্যান্ডে বন্দুকের লাইসেন্স পাওয়া এতো সহজ!

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আল নূর এবং লিনউড মসজিদে স্থানীয় সময় গত শুক্রবার একাধিক সেমি-অটোমেটিক অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়ে ৫০ জন নিহত এবং ৫০ জন আহত করেছেন অস্ট্রেলীয় বংশোদ্ভূত ২৮ বছর বয়সী ব্রেনটন ট্যারেন্ট। এই হামলার ঘটনায় দেশটিতে প্রচলিত বন্দুকের লাইসেন্স প্রদানের শর্ত এবং অস্ত্র আইন নিয়ে প্রশ্ন উঠেছে।

সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে নিউজিল্যান্ডের বন্দুকের লাইসেন্স প্রদানের শর্ত এবং অস্ত্র আইন সম্পর্কিত বিস্তারিত তুলে ধরেছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম স্টাফ।

দেশটির একজন নাগরিকের বয়স ১৬ বছর হলেই তিনি আবেদনের করে একটি রাইফেল বা শটগান পেতে এবং ব্যবহার করতে পারেন। এজন্য তাকে স্থানীয় পুলিশ স্টেশনে ফি হিসেবে ১২৬.৫০ ডলার, পাসপোর্ট সাইজের দুটি ছবি এবং পরিচয়ের প্রমাণস্বরূপ তিনটি ডকুমেন্ট জমা দিয়ে লাইসেন্সের জন্য আবেদন করতে হয়।

এরপর পুলিশ তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে প্রাথমিক তদন্ত করে তাকে লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নেয়। যদি কেউ লাইসেন্স না পায়, তবে তাকে ফায়ারআর্মস সেফটি কোর্সে অংশগ্রহণ করতে হয়। এতে নিউজিল্যান্ড সেফটি কাউন্সিলের নির্দেশকরা বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকে। চলতি মাসের শুরু থেকে এটা শুরু হয়েছে।

এই কোর্সের থিওরি টেস্টে উত্তীর্ণ হলে একটি প্র্যাকটিক্যাল সেশনে অংশগ্রহণ করতে হয়। এরপর অংশগ্রহণকারীর পরিচিত কারও সাক্ষাৎকার নেয়া হয়। তারা যদি বলেন তিনি কোনও ধরনের সহিংস কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না, তবে তাকে ১০ বছরের জন্য ফায়ারআর্মসের লাইসেন্স দেয়া হয়।

দেশটির অস্ত্র আইন অনুসারে, যে অস্ত্রগুলো থেকে বুলেট বা বিস্ফোরক দ্রব্য ছোড়া যায়, সেগুলোকে ফায়ারআর্মস বলা হয়। এভাবেই ট্যারেন্ট সেনাবাহিনীর সদস্যদের ব্যবহার করা একাধিক সেমি-অটোমেটিক অস্ত্র কিনতে সক্ষম হন বলে জানিয়েছে নিউজিল্যান্ডে শীর্ষস্থানীয় গণমাধ্যমটি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত