আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শিশুর ‘ঘুষ’ ফিরিয়ে দিলেন জাসিন্ডা আরডার্ন

শিশুর ‘ঘুষ’ ফিরিয়ে দিলেন জাসিন্ডা আরডার্ন

ড্রাগন নিয়ে গবেষণা করার অনুরোধ করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে ‘ঘুষ’ দিয়েছিল ১১ বছর বয়সী এক শিশু। তবে, প্রধানমন্ত্রী তা প্রত্যাখ্যান করেছেন বলে মঙ্গলবার জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ভিক্টোরিয়া নামের ঐ শিশুটি ড্রাগনদের প্রশিক্ষক হিসেবে কাজ করতে চায় বলে সরকারকে ড্রাগন বিষয়ে গবেষণার অনুরোধ করে।

প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠির সাথে ঐ শিশু নিউজিল্যান্ডের ৫ ডলারও (৩.২ মার্কিন ডলার বা ২.৫ পাউন্ড) অন্তর্ভূক্ত করেছে যেটিকে আপাতদৃষ্টিতে ঘুষ হিসেবেই ধরে নেওয়া হচ্ছে।

চিঠির জবাবে প্রধানমন্ত্রী ফিরতি আরেক চিঠিতে ঐ শিশুকে জানান যে তার প্রশাসন ‘এ মুহূর্তে ড্রাগনদের বিষয়ে কোনো গবেষণা চালাচ্ছে না।’

তিনি চিঠিতে আরো লেখেন, ‘পুনশ্চ আমি তবুও ড্রাগনদের দিকে নজর রাখবো। তারা কি স্যুট পরে?'

প্রধানমন্ত্রীর জবাব হিসেবে পাঠানো চিঠিটি সামাজিক মাধ্যমের সাইট রেডিট-এ প্রকাশিত হলে খবরটি আলোচনায় আসে।

রেডিট-এর একজন ব্যবহারকারী এক পোস্টে দাবি করেন যে তার ছোট বোন 'জাসিন্ডাকে ঘুষ দেয়ার' চেষ্টা করেছিলেন।

রেডিট ব্যবহারকারী অ্যাকাউন্টটি থেকে পোস্ট করা হয় যে তার ছোট বোন 'সরকারের কাছে জানতে চেয়েছেন যে তারা ড্রাগন সম্পর্কে কী জানে এবং তাদের কাছে কোন ড্রাগন আছে কিনা। থাকলে সে ড্রাগনের প্রশিক্ষক হতে পারে।'

প্রধানমন্ত্রীর অফিস থেকে বিবিসিকে নিশ্চিত করা হয় যে ঐ চিঠির জবাব আরডার্ন আসলেই দিয়েছিলেন।

তার কাছে চিঠি লেখার জন্য আরডার্ন ভিক্টোরিয়াকে ধন্যবাদও জানিয়েছিলেন।

চিঠিতে তিনি লেখেন, 'যেহেতু আমরা ড্রাগন নিয়ে কোনো গবেষণা করছি না, তাই তোমার ঘুষের টাকাটাও ফেরত পাঠাচ্ছি।'

এর আগেও ছোট শিশুদের চিঠির জবাব দিয়ে চিঠি লিখেছেন আরডার্ন।

মার্চ মাসে আট বছর বয়সী এক শিশুর চিঠি জবাব দিয়েছিলেন আরডার্ন - যেটি পরবর্তীতে টুইটারে প্রকাশিত হলে মানুষের নজরে আসে।

শেয়ার করুন

পাঠকের মতামত