আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

৯৩ আসনের ভোটে আছেন অমিত শাহসহ নজরকাড়া সব প্রার্থী

৯৩ আসনের ভোটে আছেন অমিত শাহসহ নজরকাড়া সব প্রার্থী

আজ মঙ্গলবার দেশ জুড়ে তৃতীয় দফার ভোটগ্রহণ হবে

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দুটি পর্ব মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। আজ মঙ্গলবার দেশ জুড়ে তৃতীয় দফার ভোটগ্রহণ হবে। মোট ৯৩টি আসনের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং বিহারসহ ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে তৃতীয় দফায় ভোট হবে। এদিকে ভোটের আগে উত্তর প্রদেশের কংগ্রেস অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে।


৩য় ধাপের নির্বাচনের কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো গুজরাটের গান্ধীনগর, রাজকোট, পোরবন্দর, নভসারি, ভরুচ, শিমোগা, ধারওয়াদ, হাভেরি, বেল্লারি। কর্ণাটকের বেলগাঁও, রত্নগিরি-সিন্ধুদুর্গ, বারামাতি, হাতকানাঙ্গলে, সাংলি, সাতারা, মহারাষ্ট্রের রায়গড় ও সোলাপুর, উত্তর প্রদেশের সম্বল, আগ্রা, ফিরোজাবাদ, ময়নপুরি, বাদাউন ও বেরেলিতে ভোট হবে। 


মধ্যপ্রদেশের উল্লেখযোগ্য কেন্দ্রগুলো হলো—গোয়ালিয়র, গুনা, বিদিশা, ভোপাল, রাজগড় ও ভিন্দ, ছত্তিশগড়ের রায়পুর, দুর্গ, কোরবা, বিলাসপুর ও সুরগুজা, মধ্যপুরে ভোট হবে। বিহারের খাগরিয়া ও আরারিয়া, গুয়াহাটি, আসামের কোকরাঝাড় ও ধুবরি, পশ্চিমবঙ্গের জঙ্গিপুর ও মুর্শিদাবাদ এবং গোয়ায় উত্তর গোয়া কেন্দ্রে ভোট হবে।

তৃতীয় দফায় একাধিক হেভিওয়েট কেন্দ্রে ভোট হচ্ছে। এবারের পর্বে ভোটের মাঠে খোদ অমিত শাহ। গুজরাটের গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী তিনি। এছাড়াও এই রাজ্যের পোরবন্দর আসন থেকে লড়ছেন মনসুখ মান্ডব্য। 


কর্ণাটকের শিমোগা কেন্দ্রের নজরকাড়া বিজেপি প্রার্থী বিওয়াই রাঘবেন্দ্র। ধাওয়াড কেন্দ্র থেকে বিজেপির টিকেটে এবারও লড়ছেন গতবারের জয়ী প্রার্থী প্রল্হাদ জোশী। মহারাষ্ট্রে বারামতি কেন্দ্র থেকে এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠী থেকে লড়ছেন সুপ্রিয়া সুলে। গতবার তিনিই এই কেন্দ্র থেকে জিতেছেন। রত্নগিরি সিন্ধুগড় কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী নারায়ণ রানে, শিবসেনার প্রার্থী বিনায়ক রাউত। সাতারা কেন্দ্রের এনসিপির শারদ পাওয়ার গোষ্ঠীর প্রার্থী শশীকান্ত শিল্ডে।

মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই রাজ্যের রাজগড় কেন্দ্র থেকে লড়ছেন কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী দিগ্বিজয় সিং। গুনা কেন্দ্র থেকে বিজেপির হেভিওয়েট প্রার্থী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রয়েছেন উত্তর প্রদেশের মইনপুরি কেন্দ্রের প্রার্থী ডিম্পল যাদব। আগ্রা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এসজি বাঘেল।

পশ্চিমবঙ্গে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর। এই পর্বে অবশ্যই নজর থাকবে মুর্শিদাবাদ কেন্দ্রের দিকে। কারণ এই কেন্দ্র বরাবরই উত্তেজনাপ্রবণ। এই কেন্দ্রে জোট প্রার্থী মোহাম্মদ সেলিম। প্রথম দফায় নিরাপত্তা দিয়েছিল ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় দফাতেই তা বৃদ্ধি পেয়ে হতে চলেছে প্রায় ৪০০ কোম্পানি। চতুর্থ দফায় তা প্রায় ৬০০ ছুঁইছুঁই হতে চলেছে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ১ হাজার ৩৫২ জন প্রার্থীর মধ্যে ১২৩ জন মহিলা, অর্থাৎ ৯ শতাংশ মহিলা প্রার্থী। তৃতীয় পর্বে ১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ হবে ৯৫টি কেন্দ্রে।

উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা

উত্তরপ্রদেশ রাজ্যের আমেঠিতে বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের অফিসে হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রবিবার মধ্যরাতে পার্টি অফিসের বাইরে পার্ক করা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। গাড়ি ভাঙচুরের শব্দ পেয়ে পার্টি অফিসের সামনে আসেন দলীয় কর্মীরা। এ সময় কর্মীদের সঙ্গে দুর্বৃত্তদের হট্টগোল হয়। পরে তারা পালিয়ে যায়। ঘটনার প্রতিবাদে সঙ্গে সঙ্গেই বিক্ষোভ শুরু করেন কর্মীরা। —এনডিটিভি ও ওয়ান ইন্ডিয়া

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত